মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে কুরবানীর উট হাঁকিয়ে নিতে দেখে বললেন, এর পিঠে আরোহণ কর। সে বলল, এ তো কুরবানীর উট। তিনি বললেন, এর পিঠে সওয়ার হয়ে চল। আমি তাকে দেখলাম তার পিঠে সাওয়ার হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলতে ছিলেন।

عن أبي هريرة رضي الله عنه «أن نبي الله صلى الله عليه وسلم رأى رجلا يَسُوقُ بَدَنَةً، فقال: اركبها، قال: إنها بَدَنَةٌ، قال اركبها، فرأيته رَاكِبَهَا، يُسَايِرُ النبي صلى الله عليه وسلم ». وفي لفظ: قال في الثانية، أو الثالثة: «اركبها وَيْلَكَ أو وَيْحَكَ».
আবূ হুরাইরাহ্ রাদিয়াল্লাহু ‘আনহু হতে মারফূ‘ হিসেবে বর্ণিত: আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে কুরবানীর উট হাঁকিয়ে নিতে দেখে বললেন, এর পিঠে আরোহণ কর। সে বলল, এ তো কুরবানীর উট। তিনি বললেন, এর পিঠে সওয়ার হয়ে চল। আমি তাকে দেখলাম তার পিঠে সাওয়ার হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলতে ছিলেন। অপর শব্দে: তিনি দ্বিতীয় বা তৃতীয়বারে বললেন, এর পিঠে আরোহণ কর, তোমার সর্বনাশ! অথবা তোমার ধ্বংস।
মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।মানসহীহ
ব্যাখ্যা

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক ব্যক্তিকে আরোহণ করার প্রয়োজন থাকা সত্বেও কুরবানীর জন্তু নিয়ে পায়ে হেটে যেতে দেখেন, তিনি তাকে বলেন, তুমি তাতে সাওয়ার হও। তাদের নিকট কুরবানীর পশু সম্মানী ছিল-তাকে কোন কষ্ট দেওয়া যায় না। তাই লোকটি বলল, এটি কুরবানীর পশু বাইতুল্লাহর উদ্দেশ্য প্রেরণ করা হয়েছে। তারপর সে বলল, তুমি তাতে সাওয়ার হও যদিও তা বাইতুল্লাহর প্রতি প্রেরিত। কথাটি সে দ্বিতীয় ও তৃতীয়বার পুণরাবৃত্তি করল, ফলে তিনি তাকে কঠোরভাবে বললেন, তুমি সাওয়ার হও।

সূত্র

تيسير العلام شرح عمدة الأحكام للبسام، حققه وعلق عليه وخرج أحاديثه وصنع فهارسه: محمد صبحي بن حسن حلاق، ط10، مكتبة الصحابة، الأمارات - مكتبة التابعين، القاهرة، 1426هـ. تنبيه الأفهام شرح عمدة الأحكام، لابن عثيمين، ط1، مكتبة الصحابة، الإمارات، 1426ه. عمدة الأحكام من كلام خير الأنام صلى الله عليه وسلم، لعبد الغني المقدسي، دراسة وتحقيق: محمود الأرناؤوط، مراجعة وتقديم: عبد القادر الأرناؤوط، ط2، دار الثقافة العربية، دمشق، بيروت، مؤسسة قرطبة، 1408هـ. صحيح البخاري، تحقيق: محمد زهير بن ناصر الناصر، ط1، دار طوق النجاة (مصورة عن السلطانية بإضافة ترقيم: محمد فؤاد عبد الباقي)، 1422ه. صحيح مسلم، تحقيق: محمد فؤاد عبد الباقي، دار إحياء التراث العربي، بيروت، 1423هـ.

HadeethEnc.com-এ এই হাদীস
হাদী ও কাফফারাসমূহ

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com