নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে বর্ণনা করেছেন , যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হজ্জ করে এবং ‘রাফাছ’ (অশ্লীল কাজ) না করে, আর তা হলো: সহবাস করা, সহবাস উদ্দিপক কাজ যেমন: চুম্বন করা এবং সহবাসপূর্ব ঘনিষ্ট কার্যকলাপ। আবার কখনও কখনও ‘রাফাছ’ শব্দটি অশ্লীল কথাবার্তা অর্থেও ব্যবহৃত হয়। আর সে আল্লাহর অবাধ্যতা ও মন্দ কাজ পরিত্যাগপূর্বক পাপাচার থেকে দূরে থাকে। ফাসেকী কাজের মধ্যে রয়েছে: ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ করা। সে হজ্জ থেকে ক্ষমাপ্রাপ্ত হয়ে ফিরে যাবে, ঠিক যেমনভাবে বাচ্চা পাপ থেকে মুক্ত অবস্থায় জন্ম গ্রহণ করে।
- গুনাহের কাজ যদিও সর্বদা নিষিদ্ধ, তবুও এটি হজ্জের সম্মানার্থে এ সময় কঠোরভাবে নিষেধ।
- মানব সন্তান সকল গুনাহ থেকে মুক্ত হয়ে জন্মগ্রহণ করে। সুতরাং সে অন্যের পাপের বোঝা বহন করে না।
صحيح البخاري (2/ 133) (1521). صحيح مسلم (2/ 983) (1350). رياض الصالحين من كلام سيد المرسلين (ص358) (1274). بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (2/ 401). كنوز رياض الصالحين، لمجموعة من الباحثين (15/ 378). شرح رياض الصالحين، للشيخ محمد بن صالح العثيمين (5/ 321). شرح النووي على مسلم (9/ 119). إكمال المعلم بفوائد مسلم، للقاضي عياض (4/ 462).