মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

যে লোক মৃত ব্যক্তিকে গোসল দিবে অতঃপর তার কোনো দোষ-ত্রুটি দেখলে তা গোপন রাখবে, আল্লাহ তাকে চল্লিশ বার ক্ষমা করবেন।

عن أبي رافع رضي الله عنه مرفوعاً: «من غسَّل ميتاً فكتم عليه، غفر الله له أربعين مرة».
আবূ রাফি‘ আসলাম রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, “যে লোক মৃত ব্যক্তিকে গোসল দিবে অতঃপর তার কোনো দোষ-ত্রুটি দেখলে তা গোপন রাখবে, আল্লাহ তাকে চল্লিশ বার ক্ষমা করবেন।”
এটি বাইহাকী বর্ণনা করেছেন। - এটি হাকিম বর্ণনা করেছেন। - এটি তাবরানী বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

এ হাদীসে মৃত ব্যক্তিকে গোসলদানকারীর মর্যাদা বর্ণনা করা হয়েছে যিনি তার কোনো দোষ-ত্রুটি দেখলে তা গোপন রাখে। মৃতব্যক্তির মধ্যে দু’ধরণের অপছন্দনীয় জিনিস পরিলক্ষিত হতে পারে। প্রথম প্রকার হলো, তার অবস্থা সম্পর্কে। দ্বিতীয় প্রকার হলো তার শারীরিক সম্পর্কে। প্রথম ধরণের পরিবর্তন যেমন, গোসলদানকারী দেখল যে মৃতব্যক্তির চেহারা পরিবর্তন হয়ে গেছে এবং তা কুৎসিত কালো হয়ে গেছে। এটা কখনো কখনো তার খারাপ পরিণতির প্রমাণ বহন করে। (আমরা আল্লাহর কাছে এ ধরণের পরিণতি থেকে পানাহ চাই) সুতরাং গোসলদানকারীর জন্য মানুষের কাছে এভাবে বলা জায়েয নয় যে, আমি অমুক ব্যক্তিকে এরূপ পেয়েছি। কেননা এভাবে বলা তার দোষ-ত্রুটি প্রকাশ করা; অথচ সে তার রবের কাছে চলে গেছে এবং অচিরেই আল্লাহ ন্যায়পরায়ণতার সাথে বা তাঁর অনুগ্রহে তার প্রাপ্য প্রতিদান দান করবেন। দ্বিতীয় ধরণের দোষ, যেমন তার পিঠে কোনো প্রকার ত্রুটি রয়েছে যা সে তার জীবদ্দশায় মানুষের থেকে আড়াল রেখেছে, যে ব্যক্তি তা গোপন রাখবে সে মহান আল্লাহর কাছে অশেষ প্রতিদান ও চল্লিশবার ক্ষমা লাভ করবে।

সূত্র

سنن البيهقي الكبرى، للبيهقي، مكتبة دار الباز - مكة المكرمة ، 1414 - 1994 المعجم الكبير-أبو القاسم الطبراني -المحقق: حمدي بن عبد المجيد السلفي-دار النشر: مكتبة ابن تيمية - القاهرة-الطبعة: الثانية المستدرك على الصحيحين-الحاكم-تحقيق: مصطفى عبد القادر عطا-الناشر: دار الكتب العلمية - بيروت - الطبعة: الأولى، 1411 - 1990 صحيح الترغيب والترهيب – الألباني، مكتبة المعارف - الرياض نزهة المتقين شرح رياض الصالحين لمجموعة من الباحثين, مؤسسة الرسالة, الطبعة الرابعة عشر, 1407ه . دليل الفالحين لطرق رياض الصالحين لمحمد بن علان الصديقي, دار الكتاب العربي. كنوز رياض الصالحين بإشراف حمد العمار, دار كنوز إشبيليا, الطبعة الأولى, 1430ه . بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي, دار ابن الجوزي. شرح رياض الصالحين لابن عثيمين , دار مدار الوطن للنشر، الرياض, الطبعة : 1426 هـ.

HadeethEnc.com-এ এই হাদীস
মৃত ব্যক্তির গোসল

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com