যায়দ ইবন আরকাম রাদিয়াল্লাহু ‘আনহু কর্তৃক বর্ণিত, একদা তিনি একদল লোককে পূর্বাহ্নের (চাশতের) সালাত পড়তে দেখলেন। তিনি বললেন, ‘যদি ওরা জানত যে, নামায এ সময় ছাড়া অন্য সময়ে পড়া উত্তম। আল্লাহর রসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আওয়াবীন (আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী)দের নামায যখন উঁটের বাচ্চার পা বালিতে গরম অনুভব করে।”
যায়দ ইবন আরকাম রাদিয়াল্লাহু ‘আনহু দেখলেন, একদল লোক পূর্বাহ্নের (চাশতের) সালাত পড়ছে। তখন তিনি উল্লেখ করলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, “যখন উঁটের বাচ্চার পা বালিতে গরম অনুভব করে তখন হচ্ছে আওয়াবীন (আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী)দের সালাত। অর্থাৎ পূর্বাহ্নের (চাশতের) সালাতের উত্তম সময় হচ্ছে সূর্য কঠিনভাবে ওপরে উঠার সময়। যখন যমীনে সূর্যের গরম বেশি পড়ার কারণে উটের বাচ্চার পা পুড়ে যাওয়ার উপক্রম হয়। এটিই সে ওয়াক্ত যাতে আল্লাহর অনুগত ও তার প্রতি অধিক প্রত্যাবর্তনকারী বান্দাগণ পূর্বাহ্নের (চাশতের) সালাত আদায় করেন।
صحيح مسلم، تأليف: مسلم بن الحجاج النيسابوري، تحقيق: محمد فؤاد عبد الباقي الناشر: دار إحياء التراث العربي – بيروت. المجموع شرح المهذب (مع تكملة السبكي والمطيعي) تأليف: محيي الدين يحيى بن شرف النووي، الناشر: دار الفكر. سبل السلام شرح بلوغ المرام، تأليف : محمد بن إسماعيل بن صلاح الصنعاني، الناشر: دار الحديث الطبعة: بدون طبعة وبدون تاريخ. توضيح الأحكام مِن بلوغ المرام، تأليف: عبد الله بن عبد الرحمن بن صالح البسام، الناشر: مكتبة الأسدي، مكة المكرّمة الطبعة: الخامِسَة، 1423 هـ - 2003 م. تسهيل الإلمام بفقه الأحاديث من بلوغ المرام، تأليف: صالح بن فوزان بن عبد الله الفوزان، الطبعة: الأولى، 1427 هـ _ 2006 م. فتح ذي الجلال والإكرام، شرح بلوغ المرام، تأليف: محمد بن صالح بن محمد العثيمين، الناشر: المكتبة الإسلامية، تحقيق: صبحي بن محمد رمضان، وأُم إسراء بنت عرفة.