নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম (এ হাদীসে) লাইলাতুল কদরে রাত জেগে সালাত আদায়ের ফযিলত সম্পর্কে সংবাদ দিয়েছেন, যা রমযানের শেষ দশকে হয়ে থাকে। তাছাড়া যে ব্যক্তি এ রাতের যেসব ফযিলত রয়েছে সেগুলোর ব্যাপারে বিশ্বাসের সাথে সালাত, দু‘আ, কুরআন তিলাওয়াত ও যিকিরের মাধ্যমে কঠোর প্রচেষ্টায় রত থাকবে এবং এসব আমলের দ্বারা মহান আল্লাহর কাছে প্রতিদান আশা করবে, যেখানে কোন প্রকার রিয়া (লৌকিকতা) ও সুম‘আ (সুনাম) এর প্রত্যাশা থাকবে না, তাহলে তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেয়া হবে।
- এ হাদীসে লাইলাতুল কদর ও এ রাতে ইবাদতের মধ্যে রাত জাগার ফযিলত বর্ণিত হয়েছে।
- বিশুদ্ধ নিয়্যাত ব্যতীত নেক আমলসমূহ কবুল করা হয় না।
- মহান আল্লাহর অপরিসীম অনুগ্রহ ও রহমত, যে ব্যক্তি ঈমানের সাথে সাওয়াব লাভের আশায় লাইলাতুল ক্বদরে রাত জেগে ইবাদত করবে, তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে।
صحيح البخاري (1/ 16) (35). صحيح مسلم (1/ 523) (760). كنوز رياض الصالحين، لمجموعة من الباحثين (14/ 435). بهجة الناظرين، لسليم الهلالي (2/ 337). نزهة المتقين، (2/ 846). شرح النووي على مسلم (6/ 40). شرح رياض الصالحين، لابن عثيمين (5/ 220). شرح صحيح البخاري، لابن بطال (4/ 21).