عن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال: «بادروا الصبح بالوتر».
ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “সুবহে সাদিকের আগে আগেই তোমরা বিতর পড়ে নিবে।”
এটি মুসলিম বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা
হাদীসের অর্থ: বিতরের সালাত রাতের শেষভাগে বিলম্ব করে আদায় করা মুস্তাহাব। তবে যে ব্যক্তি বিতরের সালাত রাতের শেষভাগে বিলম্বে আদায় করে তার সতর্ক থাকা উচিৎ এবং সুবহে সাদিক উদিত হওয়ার আগেই আদায় করা। কেননা বিতরের শেষ সময় হলো সুবহি সাদিকের পূর্ব পর্যন্ত। বিতরের সালাত আদায়ের পূর্বে ফজরের সময় হয়ে গেলে বিতরের সালাতের ফযীলত ছুটে যাবে।
সূত্র
رياض الصالحين من كلام سيد المرسلين؛ للإمام أبي زكريا النووي، تحقيق د. ماهر الفحل، دار ابن كثير-دمشق، الطبعة الأولى، 1428هـ.
نزهة المتقين شرح رياض الصالحين؛ تأليف د. مصطفى الخِن وغيره، مؤسسة الرسالة - بيروت، الطبعة الرابعة عشر، 1407هـ.
صحيح مسلم -المحقق: محمد فؤاد عبد الباقي - الناشر: دار إحياء التراث العربي - بيروت.
এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com