মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

তোমরা ভোর করার পূর্বে ভিতিরের সালাত আদায় কর।

عن أبي سعيد الخدري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: «أَوْتِرُوا قبل أن تُصبحِوُا».
আবূ সা‘ঈদ আল খুদরী-রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ভোর করার পূর্বে ভিতিরের সালাত আদায় কর।
এটি মুসলিম বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

ভিতির হলো রাতের সালাত। এ সালাত দ্বারাই রাতের সালাতের সমাপ্তি করা হয়ে থাকে। যেমন দিনের সালাত মাগরিবের সালাত দ্বারা শেষ করা হয়ে থাকে। হাদীস শরীফটি ভিতিরের সালাতের ওয়াক্তকে স্পষ্ট করে যে, ভিতিরের সালাতের ওয়াক্ত হলো দ্বিতীয় ফাজর উদয় হওয়ার পূর্বে।

সূত্র

صحيح مسلم، المحقق: محمد فؤاد عبد الباقي - الناشر: دار إحياء التراث العربي – بيروت. تسهيل الإلمام بفقه الأحاديث من بلوغ المرام، للحافظ أحمد بن علي بن حجر العسقلاني، شرحه الشيخ د. صالح بن فوزان الفوزان، اعتنى بإخراجه: عبد السلام السليمان، ط 1 ، 1427هـ - 2006م. توضيح الأحكام من بلوغ المرام، لعبدالله بن عبد الرحمن البسام، مكتبة الأسدي، مكة، ط الخامسة 1423هـ.

HadeethEnc.com-এ এই হাদীস
রাতের নফল সালাত

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com