মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

আলী রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে কুরআনের ধারকগণ! তোমরা বিতির পড়। নিশ্চয় আল্লাহ বিতর (বিজোড়) তিনি বিতরকে (বিজোড়কে) ভালবাসেন। সুনানে আবূ দাউদ

عن علي بن أبي طالب رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم : «يا أهل القرآن، أوتروا؛ فإن الله وتر، يحب الوتر».
আলী রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “হে কুরআনের ধারকগণ! তোমরা বিতির পড়। নিশ্চয় আল্লাহ বিতর (বিজোড়) তিনি বিতরকে (বিজোড়কে) ভালবাসেন।”
এটি ইবন মাজাহ বর্ণনা করেছেন। - এটি তিরমিযী বর্ণনা করেছেন। - এটি নাসাঈ বর্ণনা করেছেন। - এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন। - এটি আহমাদ বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

হাদীস শরীফটিতে আল্লাহর পরিবার ও বিশেষ লোক ভুক্ত আহলে কুরআনকে আদেশ করা হয়েছে যে, তারা যেন বিতিরের সালাত আদায় করে। কারণ, আল্লাহ তার সত্ত্বা, সিফাত ও কর্মসমূহে এক ও একলা। তিনি বেজোড়কে পছন্দ করেন। আহলে কুরআন দ্বারা উদ্দেশ্য সমগ্র মু’মিন; যারা কুরআন পড়েছে ও যারা পড়েনি সবাই। যদিও যে পড়েছে সে তার কুরআন মুখস্থের কারণে এ সম্বোধনের বেশী উপযুক্ত। খাত্তাবী বলেছেন, তাদের দ্বারা উদ্দেশ্য কারী ও হাফেযগণ। তাদের মর্যাদা ও তাদের প্রতি গুরুত্বারোপ করে বিশেষভাবে তাদের উল্লেখ করা হয়েছে। সুতরাং আহলে কুরআনদের উচিত হলো বিতিরের প্রতি বিশেষ যত্নবান হওয়া, যদিও তা সবার কাছ থেকেই কাম্য। কিন্তু অন্যদের ওপর কুরআন ওয়ালাদের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। কারণ, তারা হলো অনুকরণীয়। এ ছাড়াও তাদের কাছে রয়েছে ইলম যা তাদেরকে ইবাদত ও নৈকট্যপূর্ণ কাজের দিকে আহ্বান করে যা অন্যদের কাছে নাই। সুতরাং তাদের ক্ষেত্রে আদেশটি অন্যদের তুলনায় অধিক গুরুত্বপূর্ণ। মিনহাতুল আল্লাম।

সূত্র

توضيح الأحكام من بلوغ المرام، لعبدالله بن عبد الرحمن البسام، مكتبة الأسدي، مكة، ط الخامسة 1423هـ. منحة العلام في شرح بلوغ المرام، تأليف: عبد الله بن صالح الفوزان، ط 1، 1427هـ، دار ابن الجوزي، الرياض. تسهيل الإلمام بفقه الأحاديث من بلوغ المرام، شرحه الشيخ د. صالح بن فوزان الفوزان، اعتنى بإخراجه: عبد السلام السليمان،ط 1 ، 1427هـ - 2006م. سنن الترمذي, محمد بن عيسى بن سَوْرة الترمذي، تحقيق وتعليق, أحمد محمد شاكر, شركة مكتبة ومطبعة مصطفى البابي الحلبي - مصر, الطبعة: الثانية، 1395 هـ - 1975م. مسند الإمام أحمد بن حنبل، تحقيق: شعيب الأرنؤوط - عادل مرشد، وآخرون، نشر: مؤسسة الرسالة، الطبعة: الأولى، 1421هـ - 2001م. السنن، لأبي داود سليمان بن الأشعث أبو داود السجستاني الأزدي، دار الفكر، تحقيق: محمد محيي الدين عبد الحميد. سنن ابن ماجه, ابن ماجه أبو عبد الله محمد بن يزيد القزويني، وماجة اسم أبيه يزيد, تحقيق: محمد فؤاد عبد الباقي, الناشر: دار إحياء الكتب العربية - فيصل عيسى البابي الحلبي. صحيح أبي داود، محمد ناصر الدين الألباني، مؤسسة غراس للنشر والتوزيع، الكويت.

HadeethEnc.com-এ এই হাদীস
রাতের নফল সালাত

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com