মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

“যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, সে যেন বসার আগে দু’রাকাত সালাত আদায় করে”।

عَنْ ‌أَبِي قَتَادَةَ السَّلَمِيِّ رضي الله عنه أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ قَبْلَ أَنْ يَجْلِسَ».
আবূ কাতাদাহ আস-সালামী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, সে যেন বসার আগে দু’রাকাত সালাত আদায় করে”।
সহীহ বুখারী ও মুসলিমমানসহীহ
ব্যাখ্যা

যে ব্যক্তি যে কোনো সময়, যেকোন উদ্দেশ্যে মসজিদে আসলে নবী সাল্লালল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বসার পূর্বে দু’রাকাত সালাত আদায় করতে উদ্বুদ্ধ করেছেন। আর এই দুই রাকাত হলো তাহিয়্যাতুল মসজিদের দু’রাকাত।

শিক্ষা
  1. বসার পূর্বে মসজিদের তাহিয়্যাহ (সালাম) হিসাবে দু’রাকাত সালাত আদায় করা মুস্তাহাব।
  2. এই নির্দেশ তার জন্যে যে বসার ইচ্ছা করল। আর যে মসজিদে প্রবেশ করল আর বসার পূর্বেই বের হয়ে আসল এ আদেশ তাকে অন্তর্ভুক্ত করবে না।
  3. লোকদের সালাতরত বস্থায় যখন কোন মুসল্লি মসজিদে প্রবেশ করবে এবং তাদের সাথে সালাতে শরীক হবে, তবে তাকেে এই দু’রাকাত সালাত আদায় করতে হবে না ।
সূত্র

صحيح البخاري (1/ 96) (444)، صحيح مسلم (1/ 495) (714)، المفهم لما أشكل من تلخيص كتاب مسلم (2/ 352)، فتح الباري لابن رجب (3/ 274)، التوضيح (5/524)، البحر المحيط الثجاج في شرح صحيح الإمام مسلم بن الحجاج (15/ 287).

HadeethEnc.com-এ এই হাদীস
নফল সালাত

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com