আনাস ইবনু মালিক রদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “তোমরা তোমাদের কাতারগুলো সোজা কর; কেননা কাতার সোজা করা সলাতের পূর্ণতার অন্তর্ভুক্ত।“
সহীহ বুখারী ও মুসলিমমানসহীহ
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায়কারীদেরকে আদেশ করেছেন তারা যেন তাদের কাতারকে সোজা করে, তাদের কেউ কারো থেকে এগিয়ে অথবা পিছিয়ে দাঁড়াবে না। আর কাতার সোজা করা সালাতের পূর্ণতার অন্তর্ভুক্ত, কাতার বাঁকা হওয়া সালাতের মধ্যে ত্রুটি এবং অপূর্ণতা।
শিক্ষা
সালাতে পূর্ণতা নিয়ে আসে এবং তার মধ্যকার ঘাটতি দূর করে এমন প্রতিটি বিষয়ের ব্যাপারে যত্নবান হওয়া।
শিক্ষাদানের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমত। এখানে তিনি হুকুমটির শরী‘আতসম্মত হওয়ার হিকমত বর্ণনা এবং তা পালনে ব্যক্তিকে উদ্যমী করার নিমিত্তে বিধানকে তার কারণের সাথে সংযুক্ত করেছেন।
সূত্র
صحيح البخاري (1/ 145) (723).
صحيح مسلم (1/ 324) (433).
تيسير العلام شرح عمدة الأحكام، للبسام (ص127).
تنبيه الأفهام شرح عمدة الأحكام، لابن عثيمين (1/ 161).
الإفهام في شرح عمدة الأحكام، لابن باز (ص173).
এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com