মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

যখন কোন খুশীর খবর আসতো বা তাঁকে কোন সুসংবাদ দেওয়া হতো, তখনই তিনি আল্লাহর উদ্দেশ্যে শোকর-সূচক সিজদা আদায় করতেন।

عن أبي بكرة، عن النبي صلى الله عليه وسلم أنه كان «إذا جاءه أمرُ سرورٍ، أو بُشِّرَ به خَرَّ ساجدًا شاكرًا لله».
আবূ বাকরাহ রাদিয়াল্লাহু ‘আনহু নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, “রাসূল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন কোন খুশীর খবর আসতো অথবা তাঁকে কোন সুসংবাদ দেওয়া হতো, তখনই তিনি আল্লাহর উদ্দেশ্যে শোকর-সূচক সিজদা আদায় করতেন।”
এটি ইবন মাজাহ বর্ণনা করেছেন। - এটি তিরমিযী বর্ণনা করেছেন। - এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন। - এটি আহমাদ বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

উপরোক্ত হাদীস শরীফে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কর্ম বর্ণিত হয়েছে যে, তাঁর নিকট যখন কোন খুশীর খবর আসতো অথবা তাঁকে কোন সুসংবাদ দেওয়া হতো, তখনই তিনি আল্লাহর উদ্দেশ্যে শোকর-সূচক সিজদা আদায় করতেন। নতুন নি‘আমত লাভে আল্লাহর শুকরিয়া আদায় করে সিজদা দেওয়া শরী‘আতসম্মত। তবে যেসব নি‘আমত সর্বদা বহমান যেমন ইসলাম লাভের নি‘আমত, সুস্থতা, পরবিমুখতা ও ধনাট্যতা ইত্যাদি নি‘আমতের বিনিময়ে শুকরিয়ার সিজদা দেওয়া শরী‘আতসম্মত নয়। কেননা আল্লাহর নি‘আমত বান্দার উপর সর্বদা বর্ষিত, যা কখনো বিচ্ছিন্ন হয় না। সুতরাং এসব নি‘আমতের জন্য যদি সিজদাতুশ শুকর আদায় করা শরী‘আতসম্মত করা হতো তবে মানুষ সারাজীবনই সিজদা আদায়ে নিমজ্জিত থাকতে হতো। এসব নি‘আমত ও এ ধরনের ন্যান্য নি‘আমতের শুকরিয়া ইবাদত ও আল্লাহ আনুগত্যের মাধ্যমে আদায় হয়।

সূত্র

سنن أبي داود، سليمان بن الأشعث أبوداود، دار الفكر، تحقيق : محمد محيي الدين عبد الحميد. سنن الترمذي، محمد بن عيسى الترمذي، تحقيق: أحمد محمد شاكر وآخرين، دار إحياء التراث العربي، بيروت. سنن ابن ماجه، ابن ماجه محمد بن يزيد القزويني، دار الفكر، بيروت. مسند الإمام أحمد بن حنبل، أحمد بن حنبل أبو عبدالله الشيباني، تحقيق: شعيب الأرنؤوط و عادل مرشد، وآخرون، تحت إشراف: عبد الله بن عبد المحسن التركي، مؤسسة الرسالة، الطبعة: الأولى1421هـ، 2001م. توضيح الأحكام مِن بلوغ المرام، عبد الله بن عبد الرحمن البسام، مكتبة الأسدي، مكة المكرّمة، الطبعة: الخامِسَة 1423هـ، 2003م. منحة العلام في شرح بلوغ المرام، عبد الله صالح الفوزان، دار ابن الجوزي، الطبعة: الأولى 1428هـ، 1432هـ.

HadeethEnc.com-এ এই হাদীস
ভুল (সাহু), তিলাওয়াত ও শোকরের সাজদা

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com