মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

আমার সামনে থেকে তোমার এই পর্দা সরিয়ে নাও, কারণ সালাত আদায়ের সময় এর ছবিগুলো আমার সামনে ভেসে ওঠে।

عن أنس بن مالك رضي الله عنه قال: كان قِرَام لعائشة سَترت به جانب بَيتها، فقال النبي صلى الله عليه وسلم : «أَمِيطِي عنَّا قِرَامَكِ هذا، فإنه لا تَزال تصاوِيُره تَعْرِض في صلاتي».
আনাস ইবন মালেক রাদয়িাল্লাহু ‘আনহু হতে বর্ণিত, ‘আয়িশাহ রাদিয়াল্লাহু আনহার-এর নিকট একটা বিচিত্র রঙের পাতলা পর্দার কাপড় ছিল। তিনি তা ঘরের এক দিকে পর্দা হিসেবে ব্যবহার করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “আমার সামনে থেকে তোমার এই পর্দা সরিয়ে নাও, কারণ সালাত আদায়ের সময় এর ছবিগুলো আমার সামনে ভেসে ওঠে”।
এটি বুখারী বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

আয়েশা রাদিয়াল্লাহু আনহার কারুকার্য ও বিভিন্ন রং বিশিষ্ট একটি পাতলা চাদর ছিল যা দিয়ে সে তার কামরার ফাঁকা ডেকে রাখত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সরানোর নির্দেশ দিলেন। তিনি তার কারণটি স্পষ্ট করলেন যে, তার কারুকার্য ও রংগুলো সালাতে তার চোখের সামনে ভেসে উঠতে থাকে। তাই তিনি আশঙ্কা করেন যে, সালাতে পরিপূর্ণ মনোযোগী হওয়া, যিকির ও তিলাওয়াতে চিন্তা করা এবং সালাতের উদ্দেশ্য আল্লাহর আনুগত্য করা ও বিনয়ী হওয়া থেকে তা তাকে ফিরিয়ে রাখবে।

সূত্র

صحيح البخاري، تأليف: محمد بن إسماعيل البخاري، تحقيق: محمد زهير الناصر، الناشر: دار طوق النجاة الطبعة: الأولى، 1422هـ. توضيح الأحكام مِن بلوغ المرام، تأليف: عبد الله بن عبد الرحمن بن صالح البسام، الناشر: مكتبة الأسدي، مكة المكرّمة الطبعة: الخامِسَة، 1423 هـ - 2003 م. تسهيل الإلمام بفقه الأحاديث من بلوغ المرام، تأليف: صالح بن فوزان بن عبد الله الفوزان، الطبعة: الأولى، 1427 هـ 2006م. فتح ذي الجلال والإكرام، شرح بلوغ المرام، تأليف: محمد بن صالح بن محمد العثيمين، الناشر: المكتبة الإسلامية، تحقيق: صبحي بن محمد رمضان، وأُم إسراء بنت عرفة.

HadeethEnc.com-এ এই হাদীস
সালাতের সুন্নতসমূহ

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com