তুমি তাদের ইমাম। তাদের যারা দুর্বল তাদের অনুসরণ করবে। আর এমন একজন মুয়াজ্জিন নিয়োগ করবে যে তার আযানের ওপর বিনিময় গ্রহণ করে না।
عن عثمان بن أبي العاص رضي الله عنه قال: يا رسول الله، اجعلني إمام قومي، قال: «أنت إمامهم، وَاقْتَدِ بأضعفهم، وَاتَّخِذْ مُؤَذِّناً لا يأخذ على أذانه أجرا».
উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত: তিনি বলেন, হে আল্লাহর রাসূল! আপনি আমাকে আমার সম্প্রদায়ের লোকদের ইমাম বানান। তিনি বললেন, তুমি তাদের ইমাম। তাদের যারা দুর্বল তাদের অনুসরণ করবে। আর এমন একজন মুয়াজ্জিন নিয়োগ করবে যে তার আযানের ওপর বিনিময় গ্রহণ করে না।
এটি নাসাঈ বর্ণনা করেছেন। - এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন। - এটি আহমাদ বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা
এ হাদীসটি স্পষ্ট করে যে, যে নিজেকে ইমামতি করা যোগ্য বলে মনে করে সে দায়িত্বশীলদের নিকট তা চাইতে পারবে। এটি নেতৃত্ব চাওয়া নয়। কারণ, নেতৃত্ব চাওয়া নিষিদ্ধ। তবে তার জন্য জরুরি হলো তার পিছনে থাকা দুর্বল ও বৃদ্ধ মুক্তাদিদের অবস্থার প্রতি খেয়াল রাখা এবং তাদের কষ্ট না দেয়া। মুয়াজ্জিনদের ক্ষেত্রে উত্তম হলো সে সাওয়াবের আশা রাখবে যাতে তার আমলটি ইখলাসের কাছাকাছি হয়। যদি কোন মুখলিস পাওয়া না যায়, তাহলে বাইতুল মাল থেকে তার জন্য ভাতা নির্ধারণ করা ইমামের জন্য নিষিদ্ধ নয়।
সূত্র
سنن الترمذي، محمد بن عيسى الترمذي، تحقيق: بشار عواد معروف، دار الغرب الإسلامي، بيروت.
مسند الإمام أحمد بن حنبل، أحمد بن حنبل أبو عبدالله الشيباني، تحقيق أبو المعاطي النوري، عالم الكتب.
سنن أبي داود، سليمان بن الأشعث أبوداود، دار الفكر، تحقيق : محمد محيي الدين عبد الحميد.
إرواء الغليل في تخريج أحاديث منار السبيل، محمد ناصر الدين الألباني، إشراف: زهير الشاويش، المكتب الإسلامي، بيروت، الطبعة الثانية، 1405هـ - 1985م.
تسهيل الإلمام بفقه الأحاديث من بلوغ المرام، صالح بن فوزان بن عبد الله الفوزان، اعتنى بإخراجه عبدالسلام بن عبد الله السليمان، الرسالة، بيروت، الطبعة الأولى 1427هـ - 2006م.
توضيح الأحكام مِن بلوغ المرام، عبد الله بن عبد الرحمن البسام، مكتبة الأسدي، مكة المكرّمة، الطبعة الخامِسَة، 1423هـ - 2003م.
منحة العلام في شرح بلوغ المرام، عبد الله صالح الفوزان، دار ابن الجوزي، الطبعة الأولى، 1428هـ - 1432هـ.
এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com