عن أبي هريرة وعبد الله بن عمرو وعائشة رضي الله عنهم عن رسول الله صلى الله عليه وسلم : أنه قال: (ويلٌ للأعْقَاب من النَّار).
আবূ হুরায়রা, আব্দুল্লাহ ইবন আমর এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহুম থেকে বর্ণিত: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “পায়ের গোড়ালিগুলোর জন্য জাহান্নামের ‘আযাব রয়েছে।”
এটি মুসলিম বর্ণনা করেছেন। - উভয় বর্ণনা মুত্তাফাকুন আলাইহি (বুখারী ও মুসলিম)।মানসহীহ
ব্যাখ্যা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযূর বিষয়টিকে হালকা ও খাট করে দেখা থেকে সতর্ক করেন এবং তিনি ওযূকে পরি-পূর্ণরূপে করার প্রতি যত্নবান হতে উৎসাহ প্রদান করেন। যেহেতু পায়ের শেষাংশে সাধারণত ওযূর পানি না পৌঁছার কারণে তাহারাতে এবং সালাত আদায়ে বিঘ্ন ঘটে তাই তিনি জানিয়ে দেন যে, তার ওপর আযাব নির্ধারিত এবং আযাব তার ওপর যে শর‘ঈ পবিত্রতার ক্ষেত্রে অলসতা-কারী।
সূত্র
الإلمام بشرح عمدة الأحكام لإسماعيل الأنصاري، ط1، دار الفكر، دمشق، 1381هـ
تيسير العلام شرح عمدة الأحكام للبسام، حققه وعلق عليه وخرج أحاديثه وصنع فهارسه: محمد صبحي بن حسن حلاق، ط10، مكتبة الصحابة، الإمارات - مكتبة التابعين، القاهرة، 1426 هـ
تنبيه الأفهام شرح عمدة لأحكام لابن عثيمين، ط1، مكتبة الصحابة، الإمارات، 1426هـ
عمدة الأحكام من كلام خير الأنام صلى الله عليه وسلم لعبد الغني المقدسي، دراسة وتحقيق: محمود الأرناؤوط، مراجعة وتقديم: عبد القادر الأرناؤوط، ط2، دار الثقافة العربية، دمشق، بيروت، مؤسسة قرطبة، 1408 هـ.
صحيح البخاري، تحقيق: محمد زهير بن ناصر الناصر، ط1، دار طوق النجاة (مصورة عن السلطانية بإضافة ترقيم: محمد فؤاد عبد الباقي)، 1422هـ.
صحيح مسلم، تحقيق: محمد فؤاد عبد الباقي، دار إحياء التراث العربي، بيروت، 1423 هـ.
জাবির রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে ‘উমার ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু ‘আনহু হাদীস বর্ণনা করেছেন: “এক ব্যক্তি অযু করল। কিন্তু সে তার পায়ের এক নখ পরিমাণ শুষ্ক রেখে দিল। রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তা দেখে বললেন, তুমি ফিরে যাও এবং তোমার অযূকে সুন্দর কর। লোকটি ফিরে গেল অতঃপর সালাত আদায় করল।”
ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেনমানহাদিসটি এর শাওয়াহেদ (বিভিন্ন সমার্থক হাদিস) থাকার কারণে সহীহ
ব্যাখ্যা
উমার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন, সে অযু সম্পন্ন করেছে; কিন্তু তার পায়ের নখ পরিমাণ জায়গায় পানি লাগেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই জায়গাটি দেখিয়ে বললেন, "ফিরে যাও এবং ভালোভাবে অযু সম্পন্ন করো এবং প্রতিটি অঙ্গকে তার প্রাপ্য পানি দাও।" সে ব্যক্তি ফিরে গিয়ে পূর্ণভাবে অযু সম্পন্ন করল এবং তারপর সালাত আদায় করল।
শিক্ষা
সৎ কাজের আদেশ দেওয়া এবং অজ্ঞ বা গাফিল ব্যক্তিকে সঠিক পথ দেখানো অবশ্যক, বিশেষত যখন কোনো মন্দ কাজ তার ইবাদতকে নষ্ট করে দিচ্ছে।
অযুর সকল অঙ্গে পূর্ণভাবে পানি পৌছানো আবশ্যক। যদি কেউ অযুর কোনো অঙ্গের সামান্য অংশও পানি না লাগায়, তাহলে তার অযু শুদ্ধ হবে না। যদি দীর্ঘ সময় পার হয়ে যায়, তাহলে অযু পুনরায় করতে হবে।
অযুকে শরীয়তের নির্দেশনা অনুযায়ী পূর্ণাঙ্গ ও সুন্দরভাবে সম্পন্ন করা উচিত।
দুটি পা অযুর অঙ্গ, তাই এগুলো শুধু মাসেহ করলে চলবে না; বরং পূর্ণভাবে ধৌত করতে হবে।
অযুর অঙ্গগুলো ধারাবাহিকভাবে ধৌত করতে হবে, যেন একটি অঙ্গ শুকিয়ে যাওয়ার আগেই পরবর্তী অঙ্গ ধৌত করা হয়।
অজ্ঞতা বা ভুলে যাওয়ার কারণে আবশ্যকীয় কিছু ছুটে গেলে ওয়াজিব রহিত হয়না। তবে গুনাহ রহিত হয়। যেমন এ ব্যক্তি অজ্ঞতাবশতঃ অযু ঠিকমতো না করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার থেকে ওয়াজিব (অযু) রহিত করেননি, বরং তাকে পুনরায় অযু করতে নির্দেশ দিয়েছেন।
সূত্র
صحيح مسلم (1/ 215) (243).
توضيح الأحكام مِن بلوغ المرام، لعبد الله البسام (1/ 247).
شرح سنن أبي داود، لعبد المحسن العباد (29/ 13 بترقيم الشاملة آليا).
এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com