নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম দীন-ইসলাম ও রাসূলদের সুন্নাত থেকে পাঁচটি ফিতরাত (স্বভাব) বর্ণনা করেছেন: প্রথমটি হলো: খাতনা করা, আর তা হলো পুরুষাঙ্গের মাথার ওপর থেকে অতিরিক্ত চামড়া কেটে ফেলা এবং নারীর যোনিপথে (পুরুষাঙ্গ) প্রবেশ স্থানের ওপর থেকে চামড়ার মাথা কেটে ফেলা। দ্বিতীয়টি হলো: (নাভির নীচে) ক্ষুর ব্যবহার করা, আর তা হলো নাভীর নীচের চুল যা পেশাবের রাস্তার আশ-পাশে রয়েছে তা মুন্ডিয়ে ফেলা। তৃতীয়টি হলো: গোঁফ ছোট করা, আর তা হলো পুরুষের ওপরের ঠোটে যা গজায় তা এমনভাবে ছোট করা যেন ঠোট প্রকাশ পায়। চতুর্থটি হলো: নখ কাটা। পঞ্চমটি হলো: বগলের পশম উপড়ে ফেলা।
- আল্লাহ তা‘আলা রাসূলগণের যেসব সুন্নাতকে মহব্বত করেন এবং তাতে সন্তুষ্ট হোন ও তার নির্দেশ প্রদান করেন; তা পূর্ণতা, পবিত্রতা ও সৌন্দর্যের দিকে আহ্বান করে।
- এসব জিনিসের প্রতি খেয়াল রাখার বিধান এবং তার থেকে বে-খেয়াল না হওয়া।
- এসব অভ্যাসের দুনিয়াবী ও দীনি অনেক ফায়দা রয়েছে; যেমন নিজের অবয়বকে সুন্দরভাবে প্রকাশ করা, শরীর পরিস্কার-পরিচ্ছন্ন রাখা, পবিত্রতার প্রতি যত্নশীল থাকা, কাফিরদের বিরোধিতা করা ও আল্লাহর নির্দেশ পালন করা।
- অন্যান্য হাদীসে এই পাঁচটি অভ্যাস ছাড়া বেশী অভ্যাস উল্লেখ করা হয়েছে, যেমন দাড়ি লম্বা করা, মিসওয়াক করা প্রভৃতি।
صحيح البخاري (7/ 160) (5891). صحيح مسلم (1/ 222) (257). عمدة الأحكام (ص44) (30). الإلمام بشرح عمدة الأحكام، لإسماعيل الأنصاري (1/ 45). تيسير العلام شرح عمدة الأحكام، للبسام (ص58). تنبيه الأفهام شرح عمدة الأحكام، لابن عثيمين (1/ 72).