মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

হিজরত

২টি হাদীস

“হে আবূ বকর, ঐ দুই ব্যক্তি সম্পর্কে তোমার কী ধারণা আল্লাহ্ যাঁদের তৃতীয় জন”।

عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقَ رَضيَ اللهُ عنه قَالَ: نَظَرْتُ إِلَى أَقْدَامِ الْمُشْرِكِينَ عَلَى رُءُوسِنَا وَنَحْنُ فِي الْغَارِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ لَوْ أَنَّ أَحَدَهُمْ نَظَرَ إِلَى قَدَمَيْهِ أَبْصَرَنَا تَحْتَ قَدَمَيْهِ، فَقَالَ: «يَا أَبَا بَكْرٍ، مَا ظَنُّكَ بِاثْنَيْنِ اللهُ ثَالِثُهُمَا».
আবূ বকর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত; তিনি বলেন, আমরা যখন গুহায় আত্মগোপন করেছিলাম তখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললাম, যদি কাফিররা তাদের পায়ের নীচের দিকে দৃষ্টিপাত করে তবে আমাদেরকে দেখে ফেলবে। তিনি বললেন, “হে আবূ বকর, ঐ দুই ব্যক্তি সম্পর্কে তোমার কী ধারণা আল্লাহ্ যাঁদের তৃতীয় জন”।
সহীহ বুখারী ও মুসলিমমানসহীহ
ব্যাখ্যা

আমির আল-মুমিনীন আবু বকর আল-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হিজরতের সময় বলেছিলেন: আমরা যখন সাওর গুহায় ছিলাম, তখন মুশরিকরা আমাদের মাথার উপরে দাঁড়িয়ে ছিল, আমি তাদের পায়ের দিকে তাকালাম। আমি বললাম: হে আল্লাহর রাসূল, তাদের কেউ যদি তার পায়ের দিকে তাকাত, তাহলে সে আমাদের তার পায়ের নীচে দেখতে পেত। তিনি বললেন: হে আবু বকর, তুমি এমন দুই ব্যক্তি সম্পর্কে কী ভাবো, যখন আল্লাহ তাদের বিজয়, সাহায্য, সুরক্ষা এবং হেদায়েতের জিম্মাদার হিসাবে তৃতীয় ব্যক্তি?!

শিক্ষা
  1. মক্কা থেকে মদিনায় হিজরতে এবং পরিবার ও সম্পদ থেকে বিচ্ছিন্ন হওয়ার সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সহচর্যে আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ফযীলত প্রমাণ হয়।
  2. আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আবু বকর আল-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর করুণা এবং তাঁর ভালোবাসার পরিধি এবং শত্রুদের কাছ থেকে তাঁর উপর তাঁর ভয়।
  3. সতর্কতা অবলম্বন এবং সতর্ক থাকার প্রচেষ্টা করার পরে মহান আল্লাহর উপর আস্থা রাখা, তাঁর যত্ন ও সুরক্ষার বিষয়ে আশ্বস্ত হওয়া ওয়াজিব।
  4. নবী ও অলীদের প্রতি যত্ন এবং সুরক্ষা গ্রহণ করেন; আল্লাহ তা‘আলা বলেন: إِنَّا ‌لَنَنْصُرُ ‌رُسُلَنَا وَالَّذِينَ آمَنُوا فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ يَقُومُ الْأَشْهَادُ) “নিশ্চয়ই আমরা আমাদের রাসূলগণ এবং ঈমানদারদেরকে পার্থিব জীবনে এবং যেদিন সাক্ষীরা দাঁড়াবে সেদিনও সাহায্য করব”।
  5. মনে রাখতে হবে যে কেউ আল্লাহর উপর নির্ভর করবে, তিনি তার জন্য যথেষ্ট হবেন, তাকে সমর্থন করবেন, সাহায্য করবেন, তাকে রক্ষা করবেন এবং হিফাজত করবেন।
  6. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর তাঁর প্রভুর উপর পরিপূর্ণ আস্থা এবং তিনি তাঁর উপর নির্ভরশীল এবং তাঁর কাছে তাঁর সমস্ত বিষয় অর্পণকারী।
  7. নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সাহস এবং হৃদয় ও আত্মাসমূহের জন্য তার নিরাপত্তার আশ্বাস।
  8. শত্রুর ভয়ে ধর্ম নিয়ে পালিয়ে যাওয়া এবং উপায় অবলম্বন করা।
সূত্র

صحيح البخاري (5/ 4) (3653). صحيح مسلم (4/ 1854) (2381). شرح صحيح مسلم (149/15). فتح الباري (11/7). كنوز رياض الصالحين، لمجموعة من الباحثين (276/2) شرح رياض الصالحين لابن عثيمين (563/1).

HadeethEnc.com-এ এই হাদীস

যখন নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাবূক অভিযান হতে ফিরে এলেন, তখন তাঁকে মানুষেরা অভ্যর্থনা জানিয়ে আনতে গেল। আমি গেলাম বাচ্চাদের সাথে সানিয়াতুল ওদা‘ নামক স্থানে।

عن السَّائب بن يزيد رضي الله عنه قال: لما قَدِم النبي صلى الله عليه وسلم من غَزْوة تَبُوك تَلَقَّاهُ الناس، فَتَلَقَّيتُه مع الصِّبْيَان على ثَنيَّةِ الوَدَاع. ورواية البخاري قال: ذَهَبْنا نَتَلَقَّى رسول الله صلى الله عليه وسلم مع الصِّبْيَان إلى ثَنيَّةِ الوَدَاع.
সায়েব ইবন ইয়াযীদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন তাবূক অভিযান হতে ফিরে এলেন, তখন তাঁকে মানুষেরা অভ্যর্থনা জানিয়ে আনতে গেল। আমি গেলাম বাচ্চাদের সাথে সানিয়াতুল ওদা‘ নামক স্থানে। আর ইমাম বুখারী বর্ণনা করেন যে, তিনি বলেন, “আমরা ছোট শিশুদের সাথে মদীনার উপকণ্ঠে অবস্থিত সানিয়াতুল ওদা‘ নামক স্থানে তাঁকে স্বাগত জানাতে গিয়েছিলাম।”
এটি বুখারী বর্ণনা করেছেন। - এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

হাদীসের অর্থ: সায়েব ইবন ইয়াযীদ রাদিয়াল্লাহু আনহু সংবাদ দিচ্ছেন যে, নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন তাবূক অভিযান হতে ফিরে এলেন, তখন যুদ্ধে যেতে অপারগ ও অন্যান্য যারা যুদ্ধে অংশ গ্রহণ করেনি তারা তাঁকে অভ্যর্থনা জানাতে সানিয়াতুল ওদা‘ নামক স্থানে গেলেন। সায়েব ইবন ইয়াযীদ রাদিয়াল্লাহু আনহু মদীনার ছোট শিশুদের সাথে সানিয়াতুল ওদা‘ নামক স্থানে তাঁকে স্বাগত জানাতে গিয়েছিলেন।

সূত্র

- سنن أبي داود - سليمان بن الأشعث السِّجِسْتاني تحقيق: محمد محيي الدين عبد الحميد: المكتبة العصرية. - صحيح البخاري -للإمام أبي عبد الله محمد بن إسماعيل البخاري، عناية محمد زهير الناصر، دار طوق النجاة، الطبعة الأولى، 1422هـ. - نزهة المتقين بشرح رياض الصالحين/تأليف مصطفى سعيد الخن-مصطفى البغا-محي الدين مستو-علي الشربجي-محمد أمين لطفي-مؤسسة الرسالة-بيروت –لبنان-الطبعة الرابعة عشرة. - منار القاري شرح مختصر صحيح البخاري تأليف- حمزة محمد قاسم مكتبة دار البيان، دمشق - الجمهورية العربية السورية، مكتبة المؤيد، الطائف - المملكة العربية السعودية- 1410 هـ - 1990 م. - إرواء الغليل في تخريج أحاديث منار السبيل/ محمد ناصر الدين الألباني - إشراف: زهير الشاويش-المكتب الإسلامي – بيروت-الطبعة: الثانية 1405 هـ - 1985م.

HadeethEnc.com-এ এই হাদীস

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com