মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

“(আজ রাতে) আমার ওপর কয়েকটি আয়াত অবতীর্ণ হয়েছে, তার মতো আর কোনো আয়াতই দেখা যায়নি। তা হলো: সূরাহ ফালাক্ব এবং সূরাহ নাস।”

عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ رَضيَ اللهُ عنهُ قَالَ: قَالَ لِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُنْزِلَ -أَوْ أُنْزِلَتْ- عَلَيَّ آيَاتٌ لَمْ يُرَ مِثْلُهُنَّ قَطُّ، الْمُعَوِّذَتَيْنِ».
‘উকবা ইবনু ‘আমির রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “(আজ রাতে) আমার ওপর কয়েকটি আয়াত অবতীর্ণ হয়েছে, তার মতো আর কোনো আয়াতই দেখা যায়নি। তা হলো: সূরাহ ফালাক্ব এবং সূরাহ নাস।”
ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেনমানসহীহ
ব্যাখ্যা

উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন: আল্লাহ আজ রাতে আমার উপর এমন আয়াত নাযিল করেছেন, যা এর আগে কখনো দেখা যায়নি - অর্থাৎ আশ্রয় প্রার্থনার ক্ষেত্রে - তা হলো দুটি মুআওয়াযাত: সূরা «قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ» এবং সূরা «قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ»।

শিক্ষা
  1. এই দুটি সূরার মহান ফযীলতের কথা বর্ণনা করা হয়েছে।
  2. এই দুটি সূরার মাধ্যমে সকল মন্দ থেকে আশ্রয় প্রার্থনা করতে উত্সাহিত করা।
সূত্র

صحيح مسلم (1/ 558) (814). سنن النسائي (2/ 158) (952). ذخيرة العقبى في شرح المجتبى (12/ 312).

HadeethEnc.com-এ এই হাদীস
সূরা ও আয়াতসমূহের ফযীলত

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com