“তোমাদের মধ্যে ঐ ব্যক্তি সর্বোত্তম যে নিজে কুরআন শিখে এবং অন্যকে শিখায়।”
عن عثمان رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ».
‘উসমান রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তোমাদের মধ্যে ঐ ব্যক্তি সর্বোত্তম যে নিজে কুরআন শিখে এবং অন্যকে শিখায়।”
এটি বুখারী বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে সংবাদ দিয়েছেন যে, মুসলিমদের মধ্যে আল্লাহর কাছে মর্যাদায় সর্বোত্তম হলেন তিনি, যিনি নিজে কুরআন শিখে, তিলাওয়াত করে, কুরআন মুখস্ত করে, তারতীলসহকারে পড়ে, কুরআন বুঝে ও কুরআনের তাফসীর শিখে এবং তার কাছে কুরআনের ইলমের যা কিছু আছে তা আমল করে অন্যকে শিখায়।
শিক্ষা
হাদীসে আল-কুরআনের মর্যাদা বর্ণিত হয়েছে। আল-কুরআন হলো সর্বোত্তম বাণী; কেননা তা আল্লাহর কালাম।
সর্বোাত্তম শিক্ষার্থী হলেন তিনি, যিনি শুধু নিজের জন্য শিখে না; বরং অন্যকেও শেখায়।
আল-কুরআন শিক্ষা ও অন্যকে শিক্ষাদান, এর মধ্যে তিলাওয়াত, অর্থ অনুধাবন ও বিধিবিধান সবই অন্তর্ভুক্ত।
সূত্র
صحيح البخاري (6/ 192) (5027).
فتح الباري شرح صحيح البخاري، لابن حجر العسقلاني (1/ 374).
بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (2/ 226).
نزهة المتقين شرح رياض الصالحين، لمصطفى الخن وغيره (1/ 740).
شرح رياض الصالحين، لابن عثيمين (4/ 638).
এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com