মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

মানুষের ভয় যেন তোমাদের কাউকে সত্য কথা বলতে বাধা না দেয়, যদি সে তা দেখে অথবা জানে।

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «لَا يَمْنَعَنَّ رَجُلًا مِنْكُمْ مَخَافَةُ النَّاسِ أَنْ يَتَكَلَّمَ بِالْحَقِّ إِذَا رَآهُ أَوْ عَلِمَهُ».
আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন: "মানুষের ভয় যেন তোমাদের কাউকে সত্য কথা বলতে বাধা না দেয়, যদি সে তা দেখে অথবা জানে।"
এটি তিরমিযী, ইবনে মাজাহ ও আহমাদ বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের উদ্দেশ্যে একটি খুতবা দিয়েছিলেন এবং তিনি যে বিষয়গুলির আদেশ দিয়েছিলেন তার মধ্যে ছিল যে, মানুষের ভয় ও ভীতি এবং তাদের ক্ষমতার দাপট যেন কোনও মুসলিমকে সত্য কথা বলা থেকে বিরত না রাখে বা যদি সে সত্য দেখে বা জানে।

শিক্ষা
  1. সত্য প্রকাশ করা এবং মানুষের ভয়ে তা গোপন না করার প্রতি আহ্বান জানানো।
  2. সত্য কথা বলার অর্থ এই নয় যে, তার কথা বলার সময় আদব , হিকমত এবং ভালো আদর্শ মেনে না চলা।
  3. মন্দকে প্রতিবাদ করা এবং আল্লাহর অধিকারকে মানুষের স্বার্থের উপর অগ্রাধিকার দেওয়া যা তার সাথে সাংঘর্ষিক ওয়াজিব।
সূত্র

سنن الترمذي (4/ 53) (2191). سنن ابن ماجه (5/ 141) (4007). مسند أحمد (17/ 490) (11403).

HadeethEnc.com-এ এই হাদীস
সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করার হুকুম

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com