নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে সংবাদ দিয়েছেন যে, আল্লাহ তা‘আলা প্রত্যেককে মানুষের প্রতিনিধি ও দায়িত্বশীল করেছেন; হোক তা সাধারণ প্রতিনিধিত্ব যেমন: আমীর হওয়া অথবা বিশেষ প্রতিনিধিত্ব যেমন: পুরুষ তার গৃহে ও নারী তার গৃহে কর্তা। সুতরাং সে যদি তার জনসাধারণের হকে ত্রুটি করে, বা তাদের সাথে প্রতারণা করে, তাদের কল্যাণকামী না হয়ে তাদের দুনিয়াবী ও আখেরাতের হক বিনষ্ট করে, তবে সে কঠোর শাস্তির উপযুক্ত হবে।
- এ শাস্তির হুশিয়ারী শুধু রাষ্ট্র প্রধানের ও তার প্রতিনিধিদের সাথে নির্দিষ্ট নয়; বরং আল্লাহ যাকেই জনগণের দায়িত্বভার দান করেন তারা সকলেই এর অন্তর্ভুক্ত।
- সুতরাং যারাই মুসলিমদের দায়িত্বভার গ্রহণ করেন তাদের ওয়াজিব হলো, সকলের জন্য কল্যাণ কামনা করা। তাদের উপর অর্পিত আমানত সঠিকভাবে আদায় করার চেষ্টা করা এবং খিয়ানত থেকে সাবধান হওয়া।
- জনগণের সাধারণ বা বিশেষ, ছোট বা বড় যে কোন ধরনের দায়িত্বভার গ্রহণ করা একটি গুরু দায়িত্ব।
صحيح البخاري (9/ 64) (7150). صحيح مسلم (1/ 125) (142). بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (1/ 706). فيض القدير شرح الجامع الصغير، للمناوي (5/ 488). نزهة المتقين شرح رياض الصالحين، لمجموعة من الباحثين (1/ 543).