মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

“কিয়ামতের দিন ঐ ব্যক্তির সর্বাপেক্ষা লঘু ’আযাব হবে, যার দু’পায়ের তলায় রাখা হবে জ্বলন্ত অঙ্গার, তাতে তার মগয ফুটতে থাকবে”।

عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَهْوَنَ أَهْلِ النَّارِ عَذَابًا مَنْ لَهُ نَعْلَانِ وَشِرَاكَانِ مِنْ نَارٍ، يَغْلِي مِنْهُمَا دِمَاغُهُ كَمَا يَغْلِ الْمِرْجَلُ، مَا يَرَى أَنَّ أَحَدًا أَشَدُّ مِنْهُ عَذَابًا، وَإِنَّهُ لَأَهْوَنُهُمْ عَذَابًا».
নু‘মান ইবনু বাশীর রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “কিয়ামতের দিন ঐ ব্যক্তির সর্বাপেক্ষা লঘু ’আযাব হবে, যার দু’পায়ের তলায় রাখা হবে জ্বলন্ত অঙ্গার, তাতে তার মগয ফুটতে থাকবে”।
সহীহ বুখারী ও মুসলিমমানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন যে, কিয়ামতের দিন সবচেয়ে হালকা হবে সে ব্যক্তির আযাব যার জন্য দু’টো স্যান্ডেল ও বুট হবে যার গরমে তার মগয টগবগ করবে, যেমন তামার পাত্র টগবগ করে এবং সে তার চেয়ে বেশী শাস্তিতে কাউকে মনে করবে না; যদিও সে সবচেয়ে হালকা শাস্তিতে থাকবে, এটির কারণ হল যাতে তার উপর শারীরিক ও মানসিক উভয় শাস্তি একত্রিত হয়।

শিক্ষা
  1. জান্নামের ভেতর এই আযাবের বিভীষিকা থেকে কাফির ও পাপীদের সতর্ক করা; যাতে তারা তার দিকে ধাবিতকারী বস্তু থেকে দূরে থাকে।
  2. জাহান্নামে প্রবেশকারীদের স্তর তাদের খারাপ কাজ অনুসারে ভিন্ন হবে।
  3. আগুনের শাস্তির কঠোরতা, আল্লাহ তা‘আলা আমাদেরকে তার থেকে দূরে রাখুন।
সূত্র

صحيح البخاري (8/ 115) (6561). صحيح مسلم (1/ 196) (213). نزهة المتقين شرح رياض الصالحين، لمجموعة من الباحثين (1/ 366). كنوز رياض الصالحين، لمجموعة من الباحثين (6/ 394). بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (1/ 472). شرح رياض الصالحين، لابن عثيمين (3/ 295). المعجم الوسيط (1/ 256).

HadeethEnc.com-এ এই হাদীস
জান্নাত ও জাহান্নামের বর্ণনা

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com