“যে ব্যক্তি তার দু’চোয়ালের মাঝের বস্তু (জিহ্বা) এবং দু’রানের মাঝখানের বস্তু (লজ্জাস্থান) এর জামানত আমাকে দিবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হবো।”
عن سهل بن سعد رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال: «مَنْ يَضْمَنْ لِي مَا بَيْنَ لَحْيَيْهِ وَمَا بَيْنَ رِجْلَيْهِ أَضْمَنْ لَهُ الْجَنَّةَ».
সাহল ইবনু সা’দ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে ব্যক্তি তার দু’চোয়ালের মাঝের বস্তু (জিহ্বা) এবং দু’রানের মাঝখানের বস্তু (লজ্জাস্থান) এর জামানত আমাকে দিবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হবো।”
এটি বুখারী বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দেন, যখন একজন মুসলিম দুটি জিনিস হেফাজতের জন্য আবশ্যক করবে, তবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে।
প্রথম: যেসব কথায় আল্লাহ রাগান্বিত হয় সেগুলো থেকে জিহ্বা তথা যবানকে হেফাজত করা।
দ্বিতীয়: অশ্লীল কাজ থেকে লজ্জাস্থানের হেফাজত করা।
কেননা এ দুটি অঙ্গের দ্বারাই সাধারণত অধিকাংশ পাপের কাজ সংঘটিত হয়।
শিক্ষা
যবান ও লজ্জাস্থানের সংরক্ষণ জান্নাতে যাওয়ার উপায়।
যবান ও লজ্জাস্থানকে বিশেষভাবে উল্লেখ করার কারণ হলো: মানুষের দুনিয়া ও আখিরাতের ব্যাপারে এ অঙ্গ দুটি সকল বালা-মুসিবত ও পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস।
সূত্র
صحيح البخاري (8/ 100) (6474).
بهجة الناظرين شرح رياض الصالحين، تأليف سليم الهلالي (3/ 9).
نزهة المتقين شرح رياض الصالحين، تأليف د. مصطفى الخِن وغيره (2/ 1035).
كنوز رياض الصالحين، لمجموعة من الباحثين (18/ 85).
شرح رياض الصالحين، لابن عثيمين (6/ 117).
إرشاد الساري لشرح صحيح البخاري، للقسطلاني (9/ 272).
এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com