নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আল্লাহ তাআলা বলেছেন: আমি আমার সৎকর্মশীল বান্দাদের জন্য জান্নাতে এমন সম্মান ও মর্যাদা প্রস্তুত করে রেখেছি, যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের হৃদয়েও তার প্রকৃতি সম্পর্কে ধারণা জন্মেনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন: যদি তোমরা চাও, তাহলে (এর প্রমাণস্বরুপ) তিলাওয়াত করো: {فَلَا تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ} অর্থাৎ "কোনো প্রাণই জানে না তাদের জন্য চোখের শান্তি হিসেবে কী লুকিয়ে রাখা হয়েছে।" (সূরা আস-সাজদা, আয়াত: ১৭)
- এই হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর রবের পক্ষ থেকে বর্ণনা করেছেন, একে হাদিসে কুদসি বা ইলাহি হাদিস বলা হয়। এটি এমন হাদিস যার শব্দ ও অর্থ আল্লাহর পক্ষ থেকে, তবে এতে কুরআনের সেই বিশেষ বৈশিষ্ট্যগুলো নেই যা কুরআনকে অন্যান্য থেকে আলাদা করে, যেমন: তিলাওয়াতের মাধ্যমে ইবাদত, তিলাওয়াতের জন্য পবিত্রতা, চ্যালেঞ্জ ও অলৌকিকতা ইত্যাদি।
- আল্লাহ তাআলা তাঁর সৎকর্মশীল বান্দাদের জন্য যা প্রস্তুত করে রেখেছেন, তা অর্জনের জন্য ভালো কাজ করার এবং মন্দ কাজ ত্যাগ করার প্রতি উৎসাহিত করা।
- আল্লাহ তাআলা তাঁর কিতাব এবং তাঁর রাসূলের সুন্নাহতে আমাদেরকে জান্নাতের সব কিছু সম্পর্কে জানাননি, এবং আমরা যা জানি না তা আমাদের জানা বিষয়গুলোর চেয়ে অনেক বেশি।
- জান্নাতের নিয়ামতের পরিপূর্ণতা বর্ণনা করা, এবং জান্নাতবাসীরা সেখানে এমন সব আনন্দ উপভোগ করবে যা কোনো দুঃখ বা উদ্বেগ থেকে মুক্ত।
- পাথিব সম্পদ ক্ষণস্থায়ী এবং পরকালই উত্তম ও স্থায়ী।
صحيح البخاري (6/ 115) (4779). صحيح مسلم (4/ 2174) (2824). بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (3/ 342). التنوير شرح الجامع الصغير، لمحمد الصنعاني (7/ 587). تيسير الكريم الرحمن في تفسير كلام المنان، عبد الرحمن آل سعدي (ص187).