হাদীসের অর্থ: দুই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে অতিক্রম করল। তাদরে একজন গোত্রের সম্মানিত ব্যক্তি, গোত্রের মধ্যে তার কথা গ্রহণযোগ্য, যিনি কোনো প্রস্তাব দিলে গ্রহণ করা হয়, কথা বললে শোনা হয়। আর দ্বিতীয় ব্যক্তিটি সম্পূর্ণ তার বিপরীত। সে একজন দুর্বল মুসলিম, সমাজে তার কোনো দাম নেই, তার প্রস্তাব গ্রহণ করা হয় না, সুপারিশ কবুল করা হয় না এবং তার কথা শোনা হয় না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “এ ব্যক্তি দুনিয়া ভর্তি ঐরূপ লোকের চেয়ে অনেক উত্তম।” অর্থাৎ যার নিজ সম্প্রদায়ের লোকদের মধ্যে ইজ্জত সম্মান রয়েছে তার তুলনায় এ নিরীহ ব্যক্তি আল্লাহর নিকট দুনিয়া ভর্তি ঐরূপ অগণিত লোকের চাইতে অনেক উত্তম। কারণ, আল্লাহ মানুষের পার্থিব ইজ্জত, সম্মান, বংশ, সম্পদ, আকৃতি, পোশাক, ঘরবাড়ী ও গাড়ি দেখেন না। তিনি শুধু দেখেন অন্তর ও আমলের প্রতি। একটি হাদীসে এসেছে: “আল্লাহ তোমাদের আকৃতি ও সম্পদের প্রতি তাকান না, কিন্তু দেখেন তোমাদের অন্তর ও আমলের প্রতি।” এটি মুসলিম বর্ণনা করেছেন (হাদীস নং ২৫৬৪) সুতরাং যখন মহান আল্লাহর মাঝে ও তার মাঝে সুসম্পর্ক স্থাপিত হবে, সে আল্লাহর দিকেই ঝুকবে, আল্লাহর ভয়ে যিকিরকারী হবে এবং আল্লাহ যে আমল করলে খুশি হয় সে আমল করবে, সে ব্যক্তিই আল্লাহর নিকট সম্মানিত বলে বিবেচিত হবে। এ লোকই সে লোক যে আল্লাহর নামে শপথ করলে আল্লাহ তাকে দায়মুক্ত করেন।
كنوز رياض الصالحين، أ. د. حمد بن ناصر بن عبد الرحمن العمار، دار كنوز اشبيليا، الطبعة الأولى، 1430هـ. بهجة الناظرين، الشيخ: سليم بن عيد الهلالي، دار ابن الجوزي. نزهة المتقين، د. مصطفى سعيد الخن - د. مصطفى البغا - محي الدين مستو - علي الشرجبي - محمد أمين لطفي، مؤسسة الرسالة، بيروت الطبعة الأولى، 1397هـ - 1977م. شرح رياض الصالحين، المؤلف: محمد بن صالح بن محمد العثيمين، الناشر: دار الوطن للنشر، الرياض، الطبعة: 1426هـ. رياض الصالحين، د. ماهر بن ياسين الفحل، الناشر: دار ابن كثير للطباعة والنشر والتوزيع، دمشق - بيروت، الطبعة الأولى، 1428هـ - 2007م. صحيح البخاري، محمد بن إسماعيل البخاري، دار طوق النجاة، الطبعة الأولى، 1422هـ.