নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ব ও বড়াই করার উদ্দেশ্যে যেমন: আমিও আপনাদের মত আলিম এটা প্রকাশ করা, অথবা নির্বোধ বা বোকাদের সাথে তর্ক-বিতর্ক করা অথবা অন্যান্যদের থেকে আলাদাভাবে প্রাধান্য প্রাপ্তির ভিত্তিতে মজলিসে প্রধান হিসেবে স্থান অলঙ্কৃত করার উদ্দেশ্যে ইলম অর্জ ন করা থেকে সতর্ক করেছেন। যে ব্যক্তি এ ধরণের কাজ করবে; রিয়া ও ইলম শিক্ষায় এখলাস না থাকার কারণে সে জাহান্নামের উপযুক্ত হবে।
- যে ব্যক্তি গর্ব করা, তর্ক-বিতর্ক করা অথবা মজলিসে উচ্চ স্থান প্রাপ্তি বা অনরূপ কিছুর জন্য ইলম শিক্ষা করবে, তাকে জাহান্নামের ভীতিপ্রদর্শন করা হয়েছে।
- যে ব্যক্তি ইলম শিক্ষা করবে এবং শিক্ষাদান করবে, তার জন্য ইখলাসের গুরুত্ব।
- নিয়ত হচ্ছে আমলের ভিত্তি, আর এর উপরেই প্রতিদান নির্ভর করে।
سنن ابن ماجه (1/ 170) (254)، مرشد ذوي الحجا والحاجة (2/378)، مشارق الأنوار الوهاجة ومطالع الأسرار البهاجة في شرح سنن الإمام ابن ماجه (4/ 482).