সম্মানিত সাহাবী আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু ‘আনহু বর্ণনা করেন যে, এক রাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল এবং অন্ধকার ছিল খুব ঘন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বের হলেন, যাতে তিনি তাদেরকে সালাত পড়ান। অতঃপর তারা তাঁকে পেলেন। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহকে বললেন: "বল" অর্থাৎ পড়। কিন্তু আবদুল্লাহ কিছুই পড়লেন না। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আবার তাঁকে বললেন। এবার আবদুল্লাহ জিজ্ঞাসা করলেন: "হে আল্লাহর রাসূল, আমি কী পড়ব?" নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন: "সুরা ইখলাস {কুল হুয়াল্লাহু আহাদ} এবং মু'আওয়াযাতাইন(আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দুটি সূরা) সূরা নাছ ও ফালাক পড়। এ তিনটি সূরা সকাল ও সন্ধ্যায় তিনবার করে পড়বে। এটি তোমাকে সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা করবে এবং সব ধরনের ক্ষতি থেকে হিফাযত করবে।"
- সকাল ও সন্ধ্যায় সূরা ইখলাস এবং মু'আওয়াযাতাইন (সূরা ফালাক ও সূরা নাস) পড়া মুস্তাহাব এবং এটি সব ধরনের অনিষ্ট থেকে রক্ষাকারী।
- সূরা ইখলাস ও মু'আওয়াযাতাইনের (সূরা ফালাক ও সূরা নাস) পড়ার ফযিলত।
سنن أبي داود (7/ 415) (5082). سنن الترمذي (5/ 535) (3575). سنن النسائي (8/ 250) (5428). نزهة المتقين شرح رياض الصالحين، (2/ 996). كنوز رياض الصالحين، لمجموعة من الباحثين (17/ 307). شرح رياض الصالحين، لابن عثيمين (5/ 543).