মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

“হে আল্লাহ! আপনি সা‘দকে আরোগ্য দান করুন, হে আল্লাহ!আপনি সা‘দকে আরোগ্য দান করুন”

عن سعد بن أبي وقاص رضي الله عنه قَال: عَادَنِي رسول الله صلى الله عليه وسلم فقال: «اللَّهُمَّ اشْفِ سَعْداً، اللَّهُمَّ اشْفِ سَعْداً، اللَّهُمَّ اشْفِ سَعْداً».
সা‘দ ইবন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অসুস্থ অবস্থায় দেখতে আসেন। তখন তিনি বলেন, “হে আল্লাহ! আপনি সা‘দকে আরোগ্য দান করুন, হে আল্লাহ! আপনি সা‘দকে আরোগ্য দান করুন, হে আল্লাহ! আপনি সা‘দকে আরোগ্য দান করুন”
মুত্তাফাকুন আলাইহি (বুখারী ও মুসলিম), তবে শব্দ সহীহ মুসলিমের।মানসহীহ
ব্যাখ্যা

সা‘দ ইবন আবি ওয়াক্কাস থেকে বর্ণিত হাদীস: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসুস্থতার মধ্যে তাকে দেখতে এসে তিনবার বললেন, “হে আল্লাহ! আপনি সা‘দকে আরোগ্য দান করুন”। হাদীস দ্বারা প্রমাণিত হলো যে, কোনো মুসলিম অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া সুন্নাত। হাদীস দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াল্লামের উত্তম চরিত্র ও তার সাহাবীগণের সাথে সুন্দর ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। তিনি তাদের অসুস্থকে দেখতে যেতেন এবং তাদের জন্য দো‘আ করতেন। হাদীস দ্বারা আরও প্রমাণিত হয় যে, “হে আল্লাহ অমুককে (রোগীর নাম ধরে) আপনি আরোগ্য দান করুন” এ কথাটি তিনবার বলে দো‘আ করা মুস্তাহাব। কেননা, এটি অসুস্থ ব্যক্তির আরোগ্য লাভের কারণ হয়।

সূত্র

صحيح مسلم, ترقيم محمد فؤاد عبد الباقي, دار إحياء التراث العربي, بيروت. دليل الفالحين لطرق رياض الصالحين لمحمد بن علان الصديقي, دار الكتاب العربي. شرح رياض الصالحين لابن عثيمين , دار الوطن للنشر، الرياض, الطبعة: 1426 هـ. بهجة الناظرين شرح رياض الصالحين لسليم الهلالي, دار ابن الجوزي. نزهة المتقين شرح رياض الصالحين لمجموعة من الباحثين, مؤسسة الرسالة, الطبعة الرابعة عشر, 1407ه.

HadeethEnc.com-এ এই হাদীস
রোগী দেখার আদব

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com