মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কখনো সুগন্ধি ফিরিয়ে দিতেন না।

عن أنس بن مالك رضي الله عنه: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَا يَرُدُّ الطِّيبَ.
আনাস ইবনু মালিক রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত: নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কখনো সুগন্ধি ফিরিয়ে দিতেন না।
এটি বুখারী বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব ছিল, কেউ তাকে সুগন্ধি উপহার দিলে তা ফেরত দিতেন না; বরং তিনি তা গ্রহণ করতেন। কেননা তা বহনে হালকা আর ঘ্রাণও সুগন্ধময়।

শিক্ষা
  1. কেউ আতর ও সুগন্ধি উপহার দিলে তা গ্রহণ করা মুস্তাহাব; কেননা তা বহন করতে কষ্ট হয় না, এবং তা গ্রহণ করতেও কষ্ট হয় না।
  2. সুগন্ধি উপহার দিলে তা ফেরত না দিয়ে গ্রহণ করা এবং অন্যান্য উপহার সামগ্রী গ্রহণ করার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ ও সুন্দরতম চরিত্র এ হাদীসে ফুটে উঠেছে।
  3. সুগন্ধি ব্যবহারের ব্যাপারে এ হাদীসে উৎসাহ প্রদান করা হয়েছে।
সূত্র

صحيح البخاري (3/ 157) (2582). شرح رياض الصالحين، لابن عثيمين (6/ 560). منار القاري شرح مختصر صحيح البخاري، لحمزة قاسم (4/ 9). نزهة المتقين شرح رياض الصالحين، لمصطفى الخن وغيره (2/ 1213).

HadeethEnc.com-এ এই হাদীস
সাক্ষাত ও অনুমতি প্রার্থনার আদব

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com