মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

কোনো ব্যক্তি অন্য কাউকে তার জায়গা থেকে উঠিয়ে দিয়ে সেখানে বসবে না, বরং তোমরা জায়গা প্রশস্ত করো ও নড়ে-চড়ে জায়গা করে বসো।

عن عبد الله بن عمر رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم : «لا يُقِيمُ الرجلُ الرجلَ من مَجْلِسِهِ، ثم يجلس فيه، ولكن تَفَسَّحُوا، وتَوَسَّعُوا».
ইবন উমার রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে মারফু হিসেবে বর্ণিত, তিনি বলেন, “কোনো ব্যক্তি অন্য কাউকে তার জায়গা থেকে উঠিয়ে দিয়ে সেখানে যেন অবশ্যই না বসে, বরং তোমরা জায়গা প্রশস্ত করো ও নড়ে-চড়ে জায়গা করে বসো।”
মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।মানসহীহ
ব্যাখ্যা

মজলিশের আদবসমূহ থেকে দু’টি আদব হাদীসটিতে আলোচনা করা হয়েছে। প্রথম: যে ব্যক্তি কোনো মজলিশে প্রথমে গিয়ে বসেছে তাকে উঠিয়ে দিয়ে তার স্থানে বসা কোনো ব্যক্তির জন্য হালাল নয়। দ্বিতীয়: উপস্থিত লোকদের জন্য ওয়াজিব হলো তারা আগত ব্যক্তির জন্য প্রসস্ত করে দিবে যাতে তাদের মাঝে তার জন্য স্থান পাওয়া যায়। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ! যখন তোমাদের বলা হয়, তোমরা মজলিশের মধ্যে জায়গা করে দিতে তোমরা তাই কর। আল্লাহ তোমাদের জন্য জায়গা করে দিবেন।

সূত্র

تسهيل الالمام، للشيخ الفوزان، طبعة الرسالة، الطبعة الأولى 1427هـ - 2006 م. منحة العلام في شرح بلوغ المرام، لعبد الله الفوزان، دار ابن الجوزي، ط1، 1428هـ. توضِيحُ الأحكَامِ مِن بُلوُغ المَرَام، للبسام، مكتَبة الأسدي، مكّة المكرّمة، الطبعة الخامِسَة، 1423 هـ - 2003 م. صحيح البخاري، نشر: دار طوق النجاة (مصورة عن السلطانية بإضافة ترقيم محمد فؤاد عبد الباقي)، الطبعة الأولى، 1422هـ. صحيح مسلم، تحقيق: محمد فؤاد عبد الباقي، نشر: دار إحياء التراث العربي، بيروت.

HadeethEnc.com-এ এই হাদীস
সাক্ষাত ও অনুমতি প্রার্থনার আদব

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com