মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মাঝে কি মুসাফাহার প্রচলন ছিলো? তিনি বললেন, হ্যাঁ।

عن أبي الخطاب قتادة، قال: قُلْتُ لأَنَسٍ: أكَانَتِ المصَافَحَةُ في أصْحَابِ رسولِ الله صلى الله عليه وسلم ؟، قَالَ: نَعَم.
আবূল খাত্তাব কাতাদাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস রাদিয়াল্লাহু ‘আনহুকে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মাঝে কি মুসাফাহার প্রচলন ছিলো? তিনি বললেন, হ্যাঁ।
এটি বুখারী বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

আবূল খাত্তাব কাতাদাহ রাহিমাহুল্লাহ এর জিজ্ঞাসা “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মাঝে কি মুসাফাহার প্রচলন ছিলো?” অর্থাৎ তাদের মধ্যে কি পরস্পর দেখা সাক্ষাতে সালামের পরে অধিক ভালোবাসা ও সম্মান প্রদর্শনের জন্য মুসাফাহা বিদ্যমান ছিলো? মুসাফাহা ডান হাতের মাধ্যমে হয়ে থাকে। এক মুসলিম অন্য মুসলিমের সাথে মুসাফাহা করলে তারা আলাাদা হওয়ার আগেই তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। এ হাদীস দ্বারা পরস্পর মিলিত হওয়ার সময় মুসাফাহা করার ফযীলত প্রমাণিত হয়। আর মুসাফাহা করা তখনই শরী‘আত সম্মত হয়, যখন আলাপ-আলোচনা বা অন্য কোনো উদ্দেশ্যে পরস্পর মিলিত হয়। পক্ষান্তরে কারো সাথে বাজারে দেখা হলে তার সাথে মুসাফাহা করা সাহাবীগণের অভ্যাস ছিলো না। অর্থাৎ আপনি যখন বাজারে কারো পাশ দিয়ে অতিক্রম করবেন তখন তাকে শুধু সালাম দিলেই যথেষ্ট হবে।

সূত্র

رياض الصالحين من كلام سيد المرسلين؛ للإمام أبي زكريا النووي، تحقيق د. ماهر الفحل، دار ابن كثير-دمشق، الطبعة الأولى، 1428ه. نزهة المتقين شرح رياض الصالحين؛ تأليف د. مصطفى الخِن وغيره، مؤسسة الرسالة-بيروت، الطبعة الرابعة عشر، 1407هـ. صحيح البخاري –الجامع الصحيح-؛ للإمام أبي عبد الله محمد بن إسماعيل البخاري، عناية محمد زهير الناصر، دار طوق النجاة، الطبعة الأولى، 1422هـ. شرح رياض الصالحين؛ للشيخ محمد بن صالح العثيمين، مدار الوطن، الرياض، 1426هـ.

HadeethEnc.com-এ এই হাদীস
সালাম ও অনুমতি প্রার্থনার আদব

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com