মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

ছোট বড়কে, চলমান বসে থাকা ব্যক্তিকে এবং অল্প সংখ্যক অধিক সংখ্যককে সালাম দিবে।

عن أبي هريرة رضي الله عنه مرفوعاً: "لِيُسَلِّمِ الصغيرُ على الكبيرِ، والمارُّ على القاعدِ، والقليلُ على الكثيرِ" وفي رواية: "والراكبُ على الماشي".
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, “ছোট বড়কে, চলমান বসে থাকা ব্যক্তিকে এবং অল্প সংখ্যক অধিক সংখ্যককে সালাম দিবে।” অপর বর্ণনায় রয়েছে: “আরোহী পায়ে হাঁটা ব্যক্তিকে।”
মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।মানসহীহ
ব্যাখ্যা

সালাম আরম্ভ করার ক্ষেত্রে মুস্তাহাব নিয়ম কী সে সম্পর্কে হাদীসটি সংবাদ দিচ্ছে। ফলে তাতে চারটি নিয়ম আলোচনা করা হয়। এক, “ছোট বড়কে তার সম্মান রক্ষার্তে সালাম দিবে। দুই. পায়ে হাঁটা ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে প্রথমে সালাম দিবে। কারণ, সে তার জন্য আগমনকারী মতো। তিন. সংখ্যায় যারা বেশি যারা কম তাদের তুলনা হকদার বেশি। তাই অল্প সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম দিবে। চার. আরোহী ব্যক্তি একটি শ্রেষ্ঠত্ব রয়েছে। তাই প্রথমে সালাম দেওয়ার মাধ্যমে আল্লাহ তার ওপর যে অনুগ্রহ করেছে তার কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সূত্র

صحيح البخاري, تأليف: محمد بن إسماعيل البخاري, تحقيق: محمد زهير بن ناصر الناصر, دار طوق النجاة ترقيم محمد فؤاد عبدالباقي, ط 1422هـ. صحيح مسلم, تأليف: مسلم بن حجاج النيسابوري, تحقيق: محمد فؤاد عبدالباقي, دار إحياء التراث العربي. فتح ذي الجلال والاكرام بشرح بلوغ المرام، للشيخ ابن عثيمين، مدار الوطن للنشر، الطبعة الأولى 1430 - 2009م. توضِيحُ الأحكَامِ مِن بُلوُغ المَرَام، للبسام، مكتَبة الأسدي، مكّة المكرّمة، الطبعة: الخامِسَة، 1423 هـ - 2003 م.

HadeethEnc.com-এ এই হাদীস
সালাম ও অনুমতি প্রার্থনার আদব

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com