মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

“আরোহী পায়ে হাঁটা ব্যক্তিকে, পায়ে হাঁটা ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে এবং অল্প সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম দিবে।”

عَن أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُسَلِّمُ الرَّاكِبُ عَلَى المَاشِي، وَالمَاشِي عَلَى القَاعِدِ، وَالقَلِيلُ عَلَى الكَثِيرِ». وَلِلبُخَارِي: «يُسَلِّمُ الصَّغِيرُ عَلَى الكَبِيرِ، وَالمَارُّ عَلَى القَاعِدِ، وَالقَلِيلُ عَلَى الكَثِيرِ».
আবূ হুরাইরা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “আরোহী পায়ে হাঁটা ব্যক্তিকে, পায়ে হাঁটা ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে এবং অল্প সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম দিবে।” সহীহ বুখারী রহ. এর বর্ণনায় রয়েছে: “ছোট বড়কে, চলমান বসে থাকা ব্যক্তিকে এবং অল্প সংখ্যক অধিক সংখ্যককে সালাম দিবে।”
সহীহ বুখারী ও মুসলিমমানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে সাক্ষাতে সালাম তথা ‘আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ’ বলার শিষ্টাচার সম্পর্কে এ হাদীসে নির্দেশনা দিয়েছেন। ছোট বড়কে, আরোহী পায়ে হাঁটা ব্যক্তিকে, পায়ে হাঁটা ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে এবং অল্প সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম দিবে।

শিক্ষা
  1. হাদীসে যেভাবে সালামের পদ্ধতি বর্ণিত হয়েছে সেভাবে সালাম দেওয়া মুস্তাহাব। পায়ে হাঁটা ব্যক্তি আরোহীকে এবং হাদীসে বর্ণিত অন্যরা উল্টোভাবে সালাম দিলে তা জায়েয হবে; তবে উত্তম কাজের পরিপন্থী হবে।
  2. হাদীসে বর্ণিত পদ্ধতিতে ব্যাপকহারে সালামের প্রচলন ভালোবাসা ও সম্প্রীতির কারণ।
  3. উভয়ে যখন সমান অবস্থায় থাকবে, তখন দুজনের মধ্যে যে প্রথমে সালাম দিবে সে ব্যক্তিই উত্তম।
  4. মানুষের যাবতীয় প্রয়োজনীয় বিষয়ের দিক নির্দেশনা এ শরী‘আতের পরিপূর্ণতার প্রমাণ।
  5. হাদীসে সালামের শিষ্টাচার এবং প্রত্যেক প্রাপ্য ব্যক্তির অধিকার প্রদান করার শিক্ষা দেওয়া হয়েছে।
সূত্র

صحيح البخاري (8/ 52) (6232). صحيح مسلم (4/ 1703) (2160). كنوز رياض الصالحين، لمجموعة من الباحثين (11/ 280). بهجة الناظرين، تأليف: سليم الهلالي (2/ 137). نزهة المتقين، مجموعة من الباحثين (1/ 666). شرح رياض الصالحين، لابن عثيمين (4/ 407). منار القاري، لحمزة قاسم (5/ 257). الأدب النبوي (ص159).

HadeethEnc.com-এ এই হাদীস
সালাম ও অনুমতি প্রার্থনার আদব

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com