নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিমকে তার মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাত করার সময় তাকে সালাম করার আহ্বান জানান, এমনকি তারা যদি একসাথে হাঁটেন এবং তাদের মাঝে একটি বাধা হয়, যেমন একটি গাছ অথবা প্রাচীর বা বড় পাথর, তারপর তিনি তার সাথে আবার দেখা করেন, তার উচিত হবে তাকে আবার সালাম করা।
- সালাম প্রচার করা মুস্তাহাব এবং যখনই পরিস্থিতি পরিবর্তন হয় তখনই এটি পুনরাবৃত্তি করা।
- সালামের সুন্নাহ প্রচার করা এবং তাতে বেশি করার প্রতি তার তীব্র আগ্রহ। কারণ এটি মুসলিমদের মধ্যে মহব্বত ও ভালোবাসা নিয়ে আসে।
- সালাম হলো: (السلام عليكم)আস সালামু আলাইকুম বা (السلام عليكم ورحمة الله وبركاته)আসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলা, মুসাফাহ ব্যতীত যা প্রথমবার দেখা করার সময় ঘটে।
- সালাম হলো দোয়া এবং মুসলিমগণের একে অপরের জন্য দোয়া করা প্রয়োজন, এমনকি এটি বারবার ঘটলেও।
سنن أبي داود (7/ 494) (5200). تطريز رياض الصالحين، لفيصل آل مبارك (ص520). بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (2/ 138). نزهة المتقين شرح رياض الصالحين، لمجموعة من الباحثين (1/ 667). شرح رياض الصالحين، لابن عثيمين (4/ 410).