عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَّانِ وَلاَ اللَّعَّانِ وَلاَ الفَاحِشِ وَلاَ البَذِيءِ».
আব্দুল্লাহ ইবনু মাস‘ঊদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “মুমীন দোষারোপকারী , অভিশাপ-কারী, নির্লজ্জ ও অশ্লীল-ভাষী হয় না।”
এটি তিরমিযী বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, একজন পরিপূর্ণ ঈমানের অধিকারী মুমিনের কাজ নয় মানুষকে তাদের বংশ সম্পর্কে দোষারোপ করা, বেশী গালমন্দ ও লা’নত করা এবং এমন কথা ও কাজে অশ্লীল হওয়া নয় যেখানে লজ্জা নেই।
শিক্ষা
- শরয়ী দলীলসমূহে হারাম কর্ম অথবা ওয়াজিব ত্যাগ করা ছাড়া ঈমানকে নাকচ করা হয় না।
- অঙ্গ-প্রত্যঙ্গ সংরক্ষণ ও খারাপ আচরণ থেকে রক্ষা করার জন্য উৎসাহিত করা, বিশেষ করে জিহ্বা।
- আল-সিন্ধি বলেন: الطعّان، واللعّان (অধিক দোষারোপকারী ও অধিক অভিশম্পাতকারী) এর অতিরঞ্জিত রূপটি একটি ইঙ্গিত যে দোষারোপযোগ্য ও অভিশাপযোগ্য ব্যক্তিদের স্বল্প পরিমাণে হেয় ও অভিশাপ করলে ঈমানদার হওয়ার বিশেষণকে ক্ষতিগ্রস্ত করবে না।
সূত্র
سنن الترمذي (3/ 520) (1977)، تحفة الأحوذي (6/ 95)، مجموع الفتاوى (12/ 478).