“তোমরা সহজ করো, কঠিন করো না, লোকদেরকে সুসংবাদ দাও, দূরে ঠেলে দিও না।”
عن أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «يَسِّرُوا وَلَا تُعَسِّرُوا، وَبَشِّرُوا وَلَا تُنَفِّرُوا».
আনাস রাযিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তোমরা সহজ করো, কঠিন করো না, লোকদেরকে সুসংবাদ দাও, দূরে ঠেলে দিও না।”
সহীহ বুখারী ও মুসলিমমানসহীহ
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দীন ও দুনিয়ার সকল কাজে হালকা ও সহজ করতে আদেশ দিয়েছেন এবং কঠিন করতে নিষেধ করেছেন। আর এটি আল্লাহ যা ছাড় দিয়েছেন ও শরী‘য়ত সম্মত করেছেন তার সীমারেখায় থাকবে।
মানুষকে কল্যাণকর কাজের সুসংবাদ দেওয়া এবং তাদেরকে দূরে ঠেলে না দেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে।
শিক্ষা
মুমিনের দায়িত্ব হলো , সে মানুষকে আল্লাহর সাথে সম্পৃক্ত করবে এবং কল্যাণকর কাজে উৎসাহিত করবে।
আল্লাহর দিকে আহ্বানকারীর জন্য আবশ্যক হলো, মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে হিকমতের প্রতি লক্ষ্য রাখা।
সহজতা ও সুসংবাদ দাওয়াত প্রদানকারী (দা‘য়ী) ও যাদেরকে দাওয়াত দেওয়া হয় (মাদ‘উ) তাদের সকলের জন্যে আনন্দ, গ্রহণযোগ্যতা ও প্রশান্তি সৃষ্টি করে।
অন্যদিকে কঠোরতা দা‘য়ীর কথাবার্তায় বিদ্বেষ, বিমুখতা ও সংশয় সৃষ্টি করে।
বান্দাহর প্রতি আল্লাহর প্রশস্ত রহমত। তিনি বান্দাহর জন্য সহনশীল ধর্ম এবং সহজ শরী‘য়ত মনোনীত করেছেন।
এ হাদীসে বর্ণিত সহজতা বলতে সেগুলোকেই বুঝানো হয়েছে যেগুলো ইসলামী শরী‘য়ত নিয়ে এসেছে।
সূত্র
صحيح البخاري (1/ 25) (69).
صحيح مسلم (3/ 1358) (1732).
شرح صحيح البخاري، لابن بطال (1/ 153).
إرشاد الساري لشرح صحيح البخاري، لأبو العباس القسطلاني (1/ 169).
بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (1/ 687).
এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com