মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম যে নৈতিকতায় সর্বোত্তম।”

عن عبد الله بن عمرو رضي الله عنهما قال: لَمْ يَكُنِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاحِشًا وَلَا مُتَفَحِّشًا، وَكَانَ يَقُولُ: «إِنَّ مِنْ خِيَارِكُمْ أَحْسَنَكُمْ أَخْلَاقًا».
আব্দুল্লাহ ইবনু ‘আমর রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন: “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল ছিলেন না এবং অশালীনতা কে প্রশ্রয়ও দিতেন না। তিনি বলতেন: “তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম যে নৈতিকতায় সর্বোত্তম।”
সহীহ বুখারী ও মুসলিমমানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কখনোই অশ্লীলভাষী বা অশ্লীল কর্ম সম্পাদনকারী ছিলেন না। তিনি কখনোই অশালীন কাজ করা ও কথা বলার ইচ্ছাও করতেন না। তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম সর্বদা মহা চরিত্রের অধিকারী ছিলেন। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম যে চরিত্রের দিক দিয়ে সবোর্ত্তম। সে জনকল্যাণে কাজ করে, হাস্যোজ্জ্বল চেহারা প্রদর্শন করে, অন্যকে কষ্টদায়ক জিনিস থেকে বিরত থাকে, কষ্ট সহ্য করে এবং মানুষের সাথে সুন্দরভাবে মিশে ইত্যাদি।

শিক্ষা
  1. মুমিনের উচিত অশ্লীল কথা ও কাজ থেকে বিরত থাকা।
  2. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ উত্তম চরিত্রের ছিলেন। তাঁর থেকে সর্বদা নেককাজ ও উত্তম কথাই বের হতো।
  3. উত্তম চরিত্র হলো প্রতিযোগিতার ময়দান। সুতরাং যে ব্যক্তি এ প্রতিযোগিতায় বিজয়ী হবে সেই মুমিনদের মধ্যে সর্বোত্তম ও পরিপূর্ণ ঈমানদার হবে।
সূত্র

صحيح البخاري (4/ 189) (3559). صحيح مسلم (4/ 1810) (2321). بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (1/ 672). تطريز رياض الصالحين، لفيصل آل مبارك (ص410).

HadeethEnc.com-এ এই হাদীস
প্রশংসিত আচরণসমূহ

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com