মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

“মুমিনদের মাঝে ঈমানে সেই পরিপূর্ণ, তাদের মাঝে যার চরিত্র সুন্দরতম। তোমাদের মধ্যে উত্তম হলো যে তার স্ত্রীর কাছে উত্তম।”

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا، وَخَيْرُكُمْ خَيْرُكُمْ لِنِسَائِهِمْ».
আবূ হুরাইরা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “মুমিনদের মাঝে ঈমানে সেই পরিপূর্ণ, তাদের মাঝে যার চরিত্র সুন্দরতম। তোমাদের মধ্যে উত্তম হলো যে তার স্ত্রীর কাছে উত্তম।”
এটি আবূ দাউদ, তিরমিযী ও আহমাদ বর্ণনা করেছেন।মানহাসান
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে বর্ণনা করেছেন যে, মুমিনদের মাঝে ঈমানে সেই পরিপূর্ণ, যে তার চরিত্রকে সুন্দর করেছে। আর সুন্দর চরিত্র হলো হাস্যোজ্জ্বল চেহারা, সৎকাজে ব্যয়, উত্তম কথা বলা ও অন্যকে কষ্টদায়ক জিনিস থেকে বিরত থাকা ইত্যাদি। আর তোমাদের মধ্যে উত্তম হলো তারা, যারা তাদের নারীদের কাছে উত্তম। যেমন তার স্ত্রী, কন্যা, বোন ও তার নিকটাত্মীয় নারীরা। কেননা তারা উত্তম আচরণ পাওয়ার অধিক হকদার।

শিক্ষা
  1. উত্তম চরিত্রের ফযীলত। আর এটি ঈমানেরই অঙ্গ।
  2. আমল করা ঈমানের অঙ্গ। আর ঈমান বাড়ে ও কমে।
  3. হাদীসে ইসলাম নারীকে সম্মান প্রদান ও তাদের প্রতি সদাচারণ করতে উৎসাহ দিয়েছে।
সূত্র

سنن أبي داود (7/ 70) (4682). سنن الترمذي (2/ 454) (1162). مسند أحمد ط الرسالة (12/ 364) (7402). سلسلة الأحاديث الصحيحة وشيء من فقهها وفوائدها، للألباني (1/ 573). بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (1/ 362). شرح رياض الصالحين، لابن عثيمين (3/ 130). كنوز رياض الصالحين، لمجموعة من الباحثين (5/ 234).

HadeethEnc.com-এ এই হাদীস
প্রশংসিত আচরণসমূহ

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com