মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

“আল্লাহ তা‘আলা আমার নিকট অহী পাঠিয়েছেন যে, তোমরা পরস্পর বিনয়ী হও, যেন কেউ কারো উপরে অহংকার না করে এবং সীমালঙ্ঘনও না করে।”

عَنْ عِيَاضِ بْنِ حِمَارٍ أَخِي بَنِي مُجَاشِعٍ رَضيَ اللهُ عنه قَالَ: قَامَ فِينَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ خَطِيبًا، فَقَالَ: وَسَاقَ الْحَدِيثَ وَفِيهِ: «وَإِنَّ اللهَ أَوْحَى إِلَيَّ أَنْ تَوَاضَعُوا حَتَّى لَا يَفْخَرَ أَحَدٌ عَلَى أَحَدٍ، وَلَا يَبْغِي أَحَدٌ عَلَى أَحَدٍ».
ইয়ায ইবনু হিমার আল মুজাশি’ঈ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাহ প্রদানকালে বললেন: তিনি হাদীসটি পুরো বললেন আর তাতে ছিল: “আল্লাহ তা‘আলা আমার নিকট অহী পাঠিয়েছেন যে, তোমরা পরস্পর বিনয়ী হও, যেন কেউ কারো উপরে অহংকার না করে এবং সীমালঙ্ঘনও না করে।”
ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেনমানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের উদ্দেশ্যে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন আর তাঁর কথার মধ্যে ছিল: আল্লাহ তাঁর নিকট অহী করেছেন যে, মানুষ যেন নিজেদের মধ্যে বিনয়ী হয়, আর তা হল মানুষের কাছে তাদের ডানা নীচু করে এবং ভদ্র হয়ে, যাতে কেউ তাদের বংশ, সম্পদ বা অন্য কিছুর মাধ্যমে কারো উপর মহত্ত্ব, গর্ব বা সম্মান দাবি করে গর্ব না করে এবং কেউ কারো বিরুদ্ধে অন্যায় বা সীমালঙ্ঘন না করে।

শিক্ষা
  1. হাদীসটি নম্রতার উপর এবং মানুষের প্রতি অহংকার ও উচ্চতা প্রকাশ না করার জন্য উৎসাহিত করে।
  2. সীমালঙ্ঘন ও অহংকার থেকে নিষেধ করা।
  3. আল্লাহর প্রতি বিনয়ের দুটি অর্থ রয়েছে: প্রথম অর্থ: আল্লাহর দীনের জন্য বিনয়ী হওয়া উচিত, তাই দীনের প্রতি অহংকার করো না, এর উপর গর্ব করো না, এর বিধান পালনেও অহংকার করো না। দ্বিতীয়ত: আল্লাহর জন্য আল্লাহর বান্দাদের সামনে বিনয়ী হওয়া, তাদের ভয়ে নয়, অথবা তাদের যা আছে তার আশায় নয়, বরং আল্লাহ তা‘আলার জন্য।
সূত্র

صحيح مسلم (4/ 2198) (2865). توضيح الأحكام من بلوغ المرام، لعبد الله البسام (7/ 497). منحة العلام في شرح بلوغ المرام، لعبد الله الفوزان (10/ 344). فتح ذي الجلال والإكرام، لابن عثيمين (6/ 436). سبل السلام بشرح بلوغ المرام، لمحمد الصنعاني (2/ 691).

HadeethEnc.com-এ এই হাদীস
প্রশংসিত আচরণসমূহ

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com