মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

“যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, মহান আল্লাহও তার প্রতি দয়া করেন না।”

عن جرير بن عبد الله رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «مَنْ لَا يَرْحَمِ النَّاسَ لَا يَرْحَمْهُ اللهُ عَزَّ وَجَلَّ».
জারীর ইবন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, মহান আল্লাহও তার প্রতি দয়া করেন না।”
সহীহ বুখারী ও মুসলিমমানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে বর্ণনা করেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, মহান আল্লাহও তার প্রতি দয়া করেন না। সুতরাং সৃষ্টির প্রতি বান্দার দয়া আল্লাহ তা‘আলার রহমত লাভের অন্যতম উপায়।

শিক্ষা
  1. সমস্ত সৃষ্টিকুলের প্রতি দয়া প্রদর্শন কাম্য; তবে এখানে মানুষের কথা উল্লেখ করা হয়েছে তাদের গুরুত্ব বেশি বুঝানোর জন্যে।
  2. আল্লাহ হলেন অতি দয়ালু, তিনি অনুগ্রহশীল বান্দাদেরকে রহম করেন। সুতরাং সমজাতীয় কাজের প্রতিদানও সমজাতীয় হয়ে থাকে।
  3. মানুষের প্রতি রহম করা মানে তাদের কাছে কল্যাণ পৌঁছানো, তাদের থেকে ক্ষতি প্রতিহত করা এবং তাদের সাথে সুন্দর আচরণ করা।
সূত্র

صحيح البخاري (8/ 10) (6013). صحيح مسلم (4/ 1809) (2319). شرح رياض الصالحين، لابن عثيمين (2/ 553). نزهة المتقين شرح رياض الصالحين (1/ 247). بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (1/ 319).

HadeethEnc.com-এ এই হাদীস
প্রশংসিত আচরণসমূহ

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com