আবূ দারদা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “কিয়ামতের দিন মুমিনের জন্য মীযানের পাল্লায় সদ্ব্যবহারের চেয়ে অধিক ভারি আর কিছু হবে না। আল্লাহ তা’আলা অশ্লীল এবং কটুভাষীকে অবশ্যই ঘৃণা করেন।”
এটি আবূ দাঊদ ও তিরমিযী বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে সংবাদ দিয়েছেন যে, কিয়ামতের দিন মুমিনের কাজ ও কথার মধ্যে মীযানের পাল্লায় অধিকতর ভারি হবে সদ্ব্যবহার। আর তা হলো হাস্যোজ্জল চেহারায় কারো সাথে সাক্ষাত করা, কষ্টদেয়া থেকে বিরত থাকা ও অন্যের ভালো করা। আর আল্লাহ তা’আলা অশ্লীল কথা ও কাজ এবং কটুভাষীকে অবশ্যই ঘৃণা করেন।
শিক্ষা
হাদীসটিতে সচ্চরিত্রের মর্যাদা বর্ণিত হয়েছে। কেননা এর কারণে ব্যক্তি আল্লাহর ভালোবাসা পায়, তাঁর বান্দারও ভালোবাসা লাভ করতে পারে। এটি কিয়ামতের দিনে মীযানে সবচেয়ে ভারি আমল।
সূত্র
سنن أبي داود (7/ 177) (4799).
سنن الترمذي (3/ 535) (2002).
توضيح الأحكام من بلوغ المرام، لعبد الله البسام (7/ 487).
منحة العلام شرح بلوغ المرام، لعبد الله الفوزان (10/ 264).
بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (1/ 673).
تطريز رياض الصالحين، لفيصل آل مبارك (ص410).
نزهة المتقين شرح رياض الصالحين، مجموعة من الباحثين (1/ 526).
এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com