মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

তুমি রাগ করো না

عن أبي هريرة رضي الله عنه: أَنَّ رَجُلًا قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَوْصِنِي، قَالَ: «لَا تَغْضَبْ» فَرَدَّدَ مِرَارًا قَالَ: «لَا تَغْضَبْ».
আবূ হুরাইরা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন: আপনি আমাকে উপদেশ দিন। তিনি বললেন: “তুমি রাগ করো না।" লোকটি কয়েকবার তা বলতে থাকলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক বারেই বললেন: “রাগ করো না।”
এটি বুখারী বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

এক সাহাবী নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে উপকারী কোন একটি নসিহত করতে আবেদন করলে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তাকে রাগান্বিত না হতে আদেশ করেন। এর অর্থ হলো: যেসব কারণে মানুষ রাগান্বিত হয় সেসব কারণ পরিহার করা, রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা। ফলে রাগের কারণে কাউকে হত্যা, মারা বা গালি দেওয়া ইত্যাদি সীমালঙ্ঘন হবে না। লোকটি বারবার নসিহতের আবেদন করেন। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তাকে বারবারই রাগ না করার উপদেশ দেন।

শিক্ষা
  1. এ হাদীসে রাগ এবং রাগের কারণসমূহ থেকে সাবধান করা হয়েছে; কেননা রাগ সকল অন্যায়ের মূল। আর রাগ পরিহার করা সকল কল্যাণের মূল।
  2. আল্লাহর জন্য রাগ করা, যেমন: যেখানে আল্লাহর নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হয়, সেখানে রাগ করা প্রশংসনীয় রাগের অন্তর্ভুক্ত।
  3. শ্রোতা কোন বিষয় সম্পর্কে অবগত হওয়া এবং এর গুরুত্ব উপলব্ধি না করা পর্যন্ত প্রয়োজন সাপেক্ষে বক্তব্যের পুনরাবৃত্তি করা।
  4. আলেমের কাছে নসিহত তালাশ করার ফযিলত বর্ণিত হয়েছে।
সূত্র

صحيح البخاري (8/ 28) (6116). التحفة الربانية في شرح الأربعين حديثًا النووية (ص36). شرح الأربعين النووية، لابن عثيمين (ص181). فتح القوي المتين في شرح الأربعين وتتمة الخمسين، للعباد (ص64). المعجم الوسيط، (2/ 1038). تاج العروس من جواهر القاموس، للزبيدي (3/ 485).

HadeethEnc.com-এ এই হাদীস
প্রশংসিত আচরণসমূহ

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com