মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

“এক ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় রাস্তায় একটি কাঁটাযুক্ত ডাল দেখতে পেয়ে তা সরিয়ে ফেলল। আল্লাহ তা’আলা তার এ কাজ সাদরে কবুল করে তার গুনাহ মাফ করে দিলেন”।

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضيَ اللهُ عنهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ وَجَدَ غُصْنَ شَوْكٍ عَلَى الطَّرِيقِ فَأَخَّرَهُ، فَشَكَرَ اللَّهُ لَهُ فَغَفَرَ لَهُ».
আবূ হুরায়রা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “এক ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় রাস্তায় একটি কাঁটাযুক্ত ডাল দেখতে পেয়ে তা সরিয়ে ফেলল। আল্লাহ তা’আলা তার এ কাজ সাদরে কবুল করে তার গুনাহ মাফ করে দিলেন”।
সহীহ বুখারী ও মুসলিমমানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, এক ব্যক্তি যখন হেঁটে যাচ্ছিল, তখন সে রাস্তার ধারে একটি কাঁটাযুক্ত গাছের ডালের পাশ দিয়ে যাচ্ছিল, যা মুসলিমদের কষ্ট দিচ্ছিল। সে এটি দূর করে রাস্তা থেকে সরিয়ে দিল, তাই আল্লাহ তাকে কৃতজ্ঞতা জানালেন এবং তাকে ক্ষমা করলেন।

শিক্ষা
  1. রাস্তা থেকে ক্ষতি দূর করার ফযীলত এবং এটি আল্লাহর ক্ষমার কারণ।
  2. সৎকর্মকে তুচ্ছ না করা, যদিও তা অল্প হয়।
  3. ইসলাম পরিচ্ছন্নতা, পরিবেশ সুরক্ষা এবং জননিরাপত্তার ধর্ম।
সূত্র

صحيح البخاري (1/ 132) (652). صحيح مسلم (3/ 1521) (1914). نزهة المتقين شرح رياض الصالحين، لمجموعة من الباحثين (1/ 156). شرح رياض الصالحين، لابن عثيمين (2/ 175). بهجة الناظرين شرح رياض الصالحين، لسليم الهلالي (1/ 207).

HadeethEnc.com-এ এই হাদীস
সৎকাজের ফযীলত

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com