মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

“দরজার সামনে থেকে বের করে দেওয়া এলোমেলো চুল বিশিষ্ট বহু লোক রয়েছে যারা আল্লাহর উপর ভরসা করে কোন ব্যাপারে শপথ করলে আল্লাহ তা’আলা তা সত্যে পরিণত করে দেন”।

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضيَ اللهُ عنهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «رُبَّ أَشْعَثَ مَدْفُوعٍ بِالْأَبْوَابِ لَوْ أَقْسَمَ عَلَى اللهِ لَأَبَرَّهُ».
আবূ হুরায়রা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “দরজার সামনে থেকে বের করে দেওয়া এলোমেলো চুল বিশিষ্ট বহু লোক রয়েছে যারা আল্লাহর উপর ভরসা করে কোন ব্যাপারে শপথ করলে আল্লাহ তা’আলা তা সত্যে পরিণত করে দেন”।
ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেনমানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কিছু লোক আছে যাদের চুল জটলা এবং ধুলোয় ভরা, তারা তেল দেয় না বা ঘন ঘন ধোয় না। মানুষের কাছে তার সম্মান নেই, তাই তারা তাদের দরজা থেকে বিতাড়িত হন এবং তার প্রতি অবজ্ঞার কারণে তাদের কাছ থেকে তাকে বের করে দেওয়া হয়। তবে, যদি সে কোন কিছু ঘটার ব্যাপারে শপথ করে, তাহলে আল্লাহ তার মর্যাদার কারণে এবং তাকে শপথ ভঙ্গ করা থেকে রক্ষা করার জন্য সেটি সংঘটিত করেন।

শিক্ষা
  1. আল্লাহ বান্দার চেহারা দেখেন না, বরং তিনি অন্তর ও কর্ম দেখেন।
  2. একজন ব্যক্তির উচিত তার শরীর এবং পোশাকের চেয়ে তার আমল এবং হৃদয়ের পবিত্রতার প্রতি বেশি যত্নবান হওয়া।
  3. আল্লাহর কাছে বিনয় এবং আত্মসমর্পণ দোআ কবুল হওয়ার একটি কারণ। অতএব, মুত্তাকী ব্যক্তিদের শপথ পূর্ণ করেন।
  4. মানুষের জন্য নববী শিক্ষার বয়ান; যাতে তারা একে অপরকে তুচ্ছ না করে।
সূত্র

صحيح مسلم (4/ 2024) (2622). كنوز رياض الصالحين، لمجموعة من الباحثين (5/ 48). بهجة الناظرين، لسليم الهلالي (1/ 344). نزهة المتقين، لمجموعة من الباحثين (1/ 268) شرح رياض الصالحين، لابن عثيمين (3/ 63).

HadeethEnc.com-এ এই হাদীস
সৎকাজের ফযীলত

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com