নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে মানুষের মধ্যে সর্বপ্রথম যার প্রতি সদাচরণ, অনুগ্রহ, ভালো আচরণ, সুন্দর সহাবস্থান এবং সংযোগ ও সম্পর্ক বজায় রাখা উচিত, তিনি হলেন মা। তিনি মায়ের অধিকারকে অন্যান্যদের তুলনায় তিনবার পুনরাবৃত্তি করে জোর দিয়েছেন, যাতে সকল মানুষের ওপরে একচ্ছত্রভাবে তার মর্যাদা প্রকাশ পায়। অতঃপর মায়ের পরে কে সদাচরণের বেশী অধিকারী সে ব্যাপারে তিনি বলেছেন: তারপর বাবা, তারপর নিকটাত্মীয়দের মধ্যে যারা যত নিকটবর্তী, তারা তত বেশি সদাচরণ ও সম্পর্ক বজায় রাখার অধিকারী।
- হাদিসে মাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, তারপর বাবা, তারপর নিকটাত্মীয়গণ তাদের নৈকট্যের স্তর অনুযায়ী।
- মাতা-পিতার মর্যাদা এবং বিশেষভাবে মায়ের মর্যাদা বর্ণনা করা হয়েছে।
- হাদিসে মায়ের প্রতি সদাচরণের কথা তিনবার পুনরাবৃত্তি করা হয়েছে; কারণ সন্তানের ওপর তার অনুগ্রহ অপরিসীম এবং গর্ভধারণ, প্রসব, স্তন্যপান ও প্রতিপালনের সময় তিনি অনেক বেশী কষ্ট, পরিশ্রম ও কঠিন পরিস্থিতি সহ্য করেন। এসব ক্ষেত্রে মা একাই প্রধান ভূমিকা পালন করেন, তারপর বাবা সন্তানের প্রতিপালনে অংশ নেন।
سنن أبي داود (7/ 453) (5139). سنن الترمذي (3/ 463) (1897). مسند أحمد (33/ 230) (20028). عون المعبود شرح سنن أبي داود، للعظيم آبادي (14/ 33). توضِيحُ الأحكَامِ مِن بُلوُغ المَرَام، للبسام (6/ 54). منحة العلام في شرح بلوغ المرام، لعبد الله الفوزان (8/ 187). فتح ذي الجلال والاكرام بشرح بلوغ المرام، لابن عثيمين (5/ 194).