নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান ও লাঞ্ছনার জন্য বদদু‘আ যতক্ষণ না ঐ ব্যক্তির নাক মাটিতে পতিত হয়, - তিনি এটি তিনবার পুনরাবৃত্তি করলেন - এবং তাকে জিজ্ঞাসা করা হল: হে আল্লাহর রসূল, কে সেই ব্যক্তি, যার বিরুদ্ধে আপনি বদ দু‘আ করছেন? তখন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: যে ব্যক্তি তার পিতামাতা উভয়কে অথবা একজনকে বৃদ্ধ বয়সে পেল, অথচ তারা দুজনে তার জান্নাতে প্রবেশ করার কারণ হলো না; এটা তাদের প্রতি সুন্দর আচরণ না করা এবং তাদের অবাধ্যতার কারণে।
- পিতা-মাতার সাথে ভালো ব্যবহার করা আবশ্যক, আর এটি জান্নাতে প্রবেশ করার অন্যতম মাধ্যম, বিশেষভাবে যখন তারা উভয়ে দূর্বল ও বৃদ্ধ হয়ে পড়ে।
- পিতামাতার অবাধ্যতা কবীরা গোনাহের অন্তর্ভুক্ত।
صحيح مسلم (4/ 1978) (2551). بهجة الناظرين، لسليم الهلالي (1/ 394). نزهة المتقين، لمجموعة من الباحثين (1/ 308). فيض القدير شرح الجامع الصغير، زين الدين المناوي (4/ 34). شرح النووي على مسلم، (16/ 108).