নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহ তা‘আলা ইসলামের উদাহরণ দিয়েছেন সরল-সুদৃঢ় বক্রতাবিহীন প্রশস্ত পথের ন্যায়। এ পথের দুই ধারে দুটি পর্দা বা আবরণ রয়েছে, যা দ্বারা পথটি দু’দিক থেকে বেষ্টিত রয়েছে, এ পর্দা দুটি হচ্ছে: আল্লাহর সীমারেখা। এ দুটি দেয়ালের মধ্যবর্তী স্থানে অনেকগুলো উন্মুক্ত দরজা রয়েছে, যেগুলো হচ্ছে: আল্লাহ কর্তৃক হারামকৃত বিষয়সমূহ। ঐ সমস্ত দরজার উপরে এমন পর্দা রয়েছে, যা পথিকের সামনে তার ভিতরের ব্যক্তিকে প্রকাশ করে না। এ পথের শুরুতে একজন আহবানকারী থাকেন, যিনি মানুষকে দিক-নির্দেশনা দেন এবং তাদেরকে সঠিক পথ বাতলে দেন আর বলতে থাকেন: তোমরা এ পথ অতিক্রম করবে, তবে কোনদিকে বেঁকে যাওয়া বা হেলে যাওয়া থেকে বিরত থাকবে। এ আহবানকারী হচ্ছে: আল্লাহর কিতাব। এছাড়াও সেখানে পথের উপরে আরো একজন আহবানকারী রয়েছেন, যখনই পথের মধ্যে কোন পথিক উক্ত দরজাসমূহের উপরে থাকা পর্দাসমূহকে সামান্য পরিমাণ খুলে ফেলতে উদ্যত হয়, তখনই তিনি তাকে বলেন: তোমার ধংস (হায় হায়), তুমি এটি খুলো না। যদি তুমি তা খুলে ফেল, তবে সেখানে ঢুকে পড়বে, আর তুমি সেখানে প্রবেশ করা থেকে নিজেকে কোনভাবেই বিরত রাখতে পারবে না। এ আহবানকারী হচ্ছে: প্রতিটি মুসলিমের অন্তরে বিদ্যমান নসীহতকারী সত্তা।
- ইসলামই হচ্ছে সত্য দীন, আর এটিই হচ্ছে সরল-সুদৃঢ় পথ, যা আমাদেরকে জান্নাতে পৌঁছে দেবে।
- আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমাগুলো, যা তিনি হালাল করেছেন এবং হারাম করেছেন তার উপরে দৃঢ় থাকা আবশ্যক; কেননা এ ব্যাপারে শিথিলতা ধংসের দিকে নিয়ে যায়।
- মহিমান্বিত কুরআনের ফযীলত এবং এর উপরে আমল করার প্রতি উৎসাহ প্রদান; কেননা এতে হিদায়াত, নূর এবং কল্যাণ রয়েছে।
- আল্লাহ তা‘আলার বান্দার উপরে তাঁর রহমতের বর্ণনা এবং তিনি মুমিনদের অন্তরে এমন বস্তু রেখেছেন, যা তাদেরকে (অন্যায় থেকে) নিষেধ করে আর তাদেরকে ধংসে পতিত না হওয়ার ব্যাপারে নসীহত করে, তার বর্ণনা।
- আল্লাহ তাঁর রহমতে বান্দার জন্য এমন কিছু বাধা তৈরি করেছেন যা তাকে পাপে নিমজ্জিত হওয়া থেকে বিরত রাখে।
- শিক্ষার একটি মাধ্যম হলো সহজ ও স্পষ্ট করার জন্য উদাহরণ পেশ করা ।
سنن الترمذي (4/ 539) (2859)، مسند أحمد (29/ 181، 183) (17634)، جامع العلوم والحكم (2/161)، فيض القدير (4/253)، التنوير شرح الجامع الصغير (7/100)، الفتح الرباني لترتيب مسند الإمام أحمد بن حنبل الشيباني (1/ 83).