মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

বিরোধ ও প্রাধান্য দান

২টি হাদীস

“যে বিষয়ে তোমার সন্দেহ হয়, তা ছেড়ে দিয়ে যাতে সন্দেহের সম্ভাবনা নেই তা গ্রহণ কর। যেহেতু, সত্য হলো শান্তি ও স্বস্তি এবং মিথ্যা হলো দ্বিধা-সন্দেহ”।

عَنْ أَبِي الحَوْرَاءِ السَّعْدِيِّ قَالَ: قُلْتُ لِلْحَسَنِ بْنِ عَلِيٍّ رضي الله عنهما: مَا حَفِظْتَ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: حَفِظْتُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لاَ يَرِيبُكَ، فَإِنَّ الصِّدْقَ طُمَأْنِينَةٌ، وَإِنَّ الكَذِبَ رِيبَةٌ».
আবুল হাওরা সাদী থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হাসান ইব্‌ন আলী রাদিয়াল্লাহু আনহুমার নিকট জিজ্ঞাসা করলাম, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন কথা স্মরণ রেখেছেন? তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে স্মরণ রেখেছি: “যে বিষয়ে তোমার সন্দেহ হয়, তা ছেড়ে দিয়ে যাতে সন্দেহের সম্ভাবনা নেই তা গ্রহণ কর। যেহেতু, সত্য হলো শান্তি ও স্বস্তি এবং মিথ্যা হলো দ্বিধা-সন্দেহ”।
এটি তিরিমিযী,নাসাঈ ও আহমাদ বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

যে সব কথা এ কাজ নিষিদ্ধ কি নিষিদ্ধ না হারাম নাকি হালাল এ বিষয়ে সংশয় রয়েছে সে গুলো ছেড়ে এমন সব কাজ কর্ম করার নির্দেশ নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম দিয়েছেন যে গুলো ভালো ও হালাল হওয়া নিশ্চিত। কারণ হৃদয় তার প্রতি শান্ত হয় এবং তৃপ্তি অনুভব করে। আর যাতে সন্দেহ থাকে তার কারণে হৃদয় অস্থীর ও বিরক্ত হয়।

শিক্ষা
  1. একজন মুসলিমের দায়িত্ব হল সন্দেহজনক বিষয়গুলোকে পরিত্যাগ করা এবং নিশ্চিতের উপর তার বিষয়গুলোর ভিত্তি রাখা। আর তার দীনের বিষয়গুলোতে যেন অন্তর্দৃষ্টিসম্পন্ন হয়।
  2. সন্দেহের মধ্যে পড়া নিষেধ।
  3. আপনি যদি প্রশান্তি এবং আরাম চান, সন্দেহ ত্যাগ করুন এবং এটি একপাশে রাখুন।
  4. আল্লাহর স্বীয় বান্দাদের প্রতি করুণা সাব্যস্ত হয়। কারণ, তিনি তাদেরকে এমন কাজ করতে আদেশ করেছেন যা মানসিক ও আত্মার শান্তি আনে এবং যা উদ্বেগ ও বিভ্রান্তি নিয়ে আসে তা থেকে তাদের নিষেধ করেছেন।
সূত্র

سنن النسائي (8/ 327) (5711). سنن الترمذي (4/ 286) (2518). مسند أحمد (3/ 248) (1723). التحفة الربانية في شرح الأربعين حديثًا النووية، لإسماعيل الأنصاري (ص29). شرح الأربعين النووية، لابن عثيمين (ص153). فتح القوي المتين في شرح الأربعين وتتمة الخمسين للنووي وابن رجب (ص56).

HadeethEnc.com-এ এই হাদীস

“যে বিষয়ে তোমার সন্দেহ হয়, তা ছেড়ে দাও আর যাতে কোন সন্দেহ নেই তা গ্রহণ কর।”

عَنْ أَبِي مُـحَمَّدٍ الحَسَنِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ - سِبْطِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَيْحَانَتِهِ-، قَالَ: حَفِظْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعْ مَا يَرِيبُك إلَى مَا لَا يَرِيبُكَ».
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি এবং তাঁর প্রিয়জন আবু মুহাম্মদ আল-হাসান ইবনে আলী ইবনে আবি তালিব - এর সূত্রে বর্ণিত, তিনি বলেন: আমি আল্লাহর রাসূলের কাছ থেকে মুখস্থ করেছি: “যে বিষয়ে তোমার সন্দেহ হয়, তা ছেড়ে দাও আর যাতে কোন সন্দেহ নেই তা গ্রহণ কর।”
এটি তিরমিযী ও নাসায়ী বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই সমস্ত কথা ও কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন যেগুলো সম্পর্কে আমরা সন্দেহযুক্ত, হারাম বা হালাল কোনটিই পরিষ্কার নয়—এবং আমাদের নির্দেশ দিয়েছেন এমন জিনিস গ্রহণ করতে যা সম্পর্কে কোনো সন্দেহ নেই, যা ভালো এবং হালাল হওয়া নিশ্চিত।

শিক্ষা
  1. একজন মুসলিমের দায়িত্ব হল সন্দেহজনক বিষয়গুলোকে পরিত্যাগ করা এবং নিশ্চিতের উপর তার বিষয়গুলোর ভিত্তি রাখা। আর তার দীনের বিষয়গুলোতে যেন অন্তর্দৃষ্টিসম্পন্ন হয়।
  2. সন্দেহের মধ্যে পড়া নিষেধ।
  3. আপনি যদি প্রশান্তি এবং আরাম চান, সন্দেহ ত্যাগ করুন এবং এটি একপাশে রাখুন।
  4. আল্লাহর স্বীয় বান্দাদের প্রতি করুণা সাব্যস্ত হয়। কারণ, তিনি তাদেরকে এমন কাজ করতে আদেশ করেছেন যা মানসিক ও আত্মার শান্তি আনে এবং যা উদ্বেগ ও বিভ্রান্তি নিয়ে আসে তা থেকে তাদের নিষেধ করেছেন।
সূত্র

سنن النسائي (8/ 327) (5711). سنن الترمذي (4/ 286) (2518). مسند أحمد (3/ 248) (1723). التحفة الربانية في شرح الأربعين حديثًا النووية، لإسماعيل الأنصاري (ص29). شرح الأربعين النووية، لابن عثيمين (ص153). فتح القوي المتين في شرح الأربعين وتتمة الخمسين للنووي وابن رجب (ص56).

HadeethEnc.com-এ এই হাদীস

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com