মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

যখন তোমাদের কারো পাত্রে মাছি পড়ে যায়, সে যেন তাকে ডুবিয়ে দেয়, অতঃপর উঠিয়ে ফেলে। কারণ, তার এক পাখায় রোগ ও অপর পাখায় আরোগ্য রয়েছে।

عن أبي هريرة رضي الله عنه مرفوعاً: «إذا وقع الذباب في شراب أحدكم فليغمسه، ثم لينزعه؛ فإن في أحد جناحيه داء، وفي الآخر شفاء». وفي رواية: «وإنه يتقي بجناحه الذي فيه الداء».
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, “যখন তোমাদের কারো পাত্রে মাছি পড়ে যায়, সে যেন তাকে ডুবিয়ে দেয়, অতঃপর উঠিয়ে ফেলে। কারণ, তার এক পাখায় রোগ ও অপর পাখায় আরোগ্য রয়েছে।” অপর বর্ণনায় এসেছে, “আর সে ঐ পাখা দিয়েই আত্মরক্ষা করে যেটাতে রোগ রয়েছে।”
এটি বুখারী বর্ণনা করেছেন। - এটি আবূ দাঊদ বর্ণনা করেছেন। - এটি আহমাদ বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাছি সম্পর্কে সংবাদ দিচ্ছেন যে, সেটি পানীয় বস্তুর ভেতর পড়লে পানি দূষিত হয় না, বরং তার দায়িত্ব হচ্ছে উভয়টা পুরোপুরি ডুবিয়ে দেওয়া। তার কারণ, তার এক পাখায় রোগ, আর সেটিই সে পানিতে প্রথম ডুবায়, আর দ্বিতীয় পাখায় আছে ঐ পাখার রোগের আরোগ্য। বর্তমান চিকিৎসা বিজ্ঞানও এই তথ্যের সত্যতা স্বীকার করেছে, যা মুসলিমরা জেনেছে কয়েক শতাব্দি আগে। ইসলামের নি‘আমতের ওপর আল্লাহর অনেক প্রশংসা।

সূত্র

- منحة العلام في شرح بلوغ المرام: تأليف عبد الله الفوزان-طبعة دار ابن الجوزي-الطبعة الأولى 1428 - تسهيل الإلمام بفقه الأحاديث من بلوغ المرام: تأليف الشيخ صالح الفوزان- مؤسسة الرسالة - توضيح الأحكام شرح بلوغ المرام: تأليف عبد الله البسام- مكتبة الأسدي –مكة المكرمة –الطبعة: الخامِسَة، 1423 هـ - 2003 م - صحيح البخاري –الجامع الصحيح-؛ للإمام أبي عبد الله محمد بن إسماعيل البخاري، عناية محمد زهير الناصر، دار طوق النجاة، الطبعة الأولى، 1422هـ - صحيح مسلم؛ للإمام مسلم بن الحجاج، حققه ورقمه محمد فؤاد عبد الباقي، دار عالم الكتب-الرياض، الطبعة الأولى، 1417هـ.

HadeethEnc.com-এ এই হাদীস
খাদ্য ও পানীয়ের বিধানাবলী

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com