মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

চিকিৎসা করার বিধানাবলী

২টি হাদীস

আব্দুর রহমান ইবন ‘আওফ এবং যুবায়ের ইবন আ‘ওয়াম রাদিয়াল্লাহু ‘আনহুম এক যুদ্ধে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকট (গায়ে) উকুনের উপদ্রবের অভিযোগ করেন।

عن أنس بن مالك رضي الله عنه أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ، وَالزُّبَيْرَ بْنَ الْعَوَّامِ رضي الله عنهم ، شَكَوَا الْقَمْلَ إلَى رَسُولِ الله صلى الله عليه وسلم فِي غَزَاةٍ لَهُمَا فَرَخَّصَ لَهُمَا فِي قَمِيصِ الْحَرِيرِ وَرَأَيْته عَلَيْهِمَا.
আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, আব্দুর রহমান ইবন ‘আওফ এবং যুবায়ের ইবন আ‘ওওয়াম রাদিয়াল্লাহু ‘আনহুম তাদের কোনো এক যুদ্ধে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকট (গায়ে) উকুনের উপদ্রবের অভিযোগ করেন। তখন তিনি তাদের রেশমী জামা পরিধানের অনুমতি দেন। (আনাস রাদিয়াল্লাহু ‘আনহু বলেন), আমি তাদের গায়ে সে জামা দেখেছি।
মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।মানসহীহ
ব্যাখ্যা

দীন ইসলামীর উদারতার নিদর্শন হলো যথাযোগ্য কারণ পাওয়া গেলে তা নিষিদ্ধ বস্তু বিষয়ে অনুমতি প্রদান করে থাকে। যেমন শরী‘আত প্রণেতা নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যুবায়ের ও আব্দুর রহমান রাদিয়াল্লাহু ‘আনহুমাকে রেশমী জামা পরিধানের অনুমতি দিয়েছেন। কেননা রেশমী কাপড় উকুনকে প্রতিরোধ করে, কারণ আল্লাহ তাতে উকুনের স্বভাব বিরোধী উপাদান রেখেছেন, অনুরূপ তাতে চুলকানীর ওষুধও আছে। আর যারাই তাদের মতো হবে তাদের একই বিধান।

সূত্র

صحيح البخاري، للإمام أبي عبد الله محمد بن إسماعيل البخاري، عناية محمد زهير الناصر، دار طوق النجاة، الطبعة الأولى، 1422هـ. صحيح مسلم، للإمام مسلم بن الحجاج، حققه ورقمه محمد فؤاد عبد الباقي، دار عالم الكتب-الرياض، الطبعة الأولى، 1417هـ. تيسير العلام شرح عمدة الأحكام، لعبد الله البسام، تحقيق محمد صبحي حسن حلاق، مكتبة الصحابة، الشارقة- الطبعة العاشرة، 1426هـ. تأسيس الأحكام، للنجمي، ط دار المنهاج، 1427هـ.

HadeethEnc.com-এ এই হাদীস

কুকুরের দাম, পতিতার পারিশ্রমিক এবং শিঙ্গার উপার্জন নিকৃষ্ট।

عن رافع بن خديج رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: «ثمن الكلب خبيث، ومهر البغي خبيث، وكسب الحجام خبيث».
রাফি‘ ইবন খাদিজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “কুকুরের দাম, পতিতার পারিশ্রমিক এবং শিঙ্গার উপার্জন নিকৃষ্ট।”
এটি মুসলিম বর্ণনা করেছেন।মানসহীহ
ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খারাপ ও নিচু মানের উপার্জন ব্যাখ্যা করেছেন, যেন আমরা সেগুলো ছেড়ে পবিত্র ও ভদ্র পেশা গ্রহণ করি। এসব খারাপ উপার্জনের মধ্যে আছে কুকুরের দাম, পতিতার পতিতা বৃত্তির পারিশ্রমিক ও শিঙ্গার দাম।

সূত্র

- صحيح مسلم، للإمام مسلم بن الحجاج، حققه ورقمه محمد فؤاد عبد الباقي، دار عالم الكتب - الرياض، الطبعة الأولى، 1417هـ. - الإلمام بشرح عمدة الأحكام، للشيخ إسماعيل الأنصاري -مطبعة السعادة- الطبعة الثانية، 1392ه. - تيسير العلام شرح عمدة الأحكام، عبد الله البسام، تحقيق محمد صبحي حسن حلاق، مكتبة الصحابة، الشارقة، الطبعة العاشرة، 1426ه.

HadeethEnc.com-এ এই হাদীস

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com