মূল অংশে যান
ব্যাখ্যাসহ হাদীস

আল্লাহ সত্য বলেছেন তোমার ভাইয়ের পেটই মিথ্যা বলছে, তুমি তাকে মধু পান করাও।

عن أبي سعيد الخدري رضي الله عنه أنَّ رجلًا أتى النبيَّ صلى الله عليه وسلم فقال: أخي يَشْتكي بطنَه، فقال: «اسْقِه عَسَلًا» ثم أتى الثانيةَ، فقال: «اسْقِه عَسَلًا» ثم أتاه الثالثةَ فقال: «اسْقِه عَسَلًا» ثم أتاه فقال: قد فعلتُ؟ فقال: «صدق اللهُ، وكذب بطنُ أخيك، اسْقِه عَسَلًا» فسقاه فبرأ.
আবূ সাঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, আমার ভাই পেটের রোগে আক্রান্ত। তিনি বললেন, “তুমি তাকে মধু পান করাও”। লোকটি দ্বিতীয়বার আসল, তাকে বললেন, “তুমি তাকে মধু পান করাও”। অতঃপর লোকটি তৃতীয়বার আসল, তখন তিনি বললেন, ““তুমি তাকে মধু পান করাও”। তারপর লোকটি এসে বলল, আমি মধু খাওয়াছি, তখন তিনি বললেন, “আল্লাহ সত্য বলেছেন তোমার ভাইয়ের পেটই মিথ্যা বলছে, তুমি তাকে মধু পান করাও”। তারপর সে তাকে আবার মধু পান করালে সে সুস্থ হয়ে যায়।
মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।মানসহীহ
ব্যাখ্যা

এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লামের নিকট এসে জানালো যে, তার ভাই পেটের রোগে কষ্ট পাচ্ছে। হাদীসের বিভিন্ন বর্ণনা দ্বারা স্পষ্ট হয় যে, রোগটি ছিল ডায়রিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাইকে মধু পান করানোর নির্দেশ দিলেন। সে তাকে মধু পান করালো কিন্তু রোগ ভালো হলো না। অতঃপর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিল, তিনি তাকে পুণরায় মধু পান করানোর নির্দেশ দিলেন। সে আবারো মধু পান করালো কিন্তু ভালো হলো না। তারপর লোকটি আবারো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিল, তিনি তাকে তৃতীয়বার পান করাতে বললেন, সে পান করাল কিন্তু ভালো হল না। সে আবার এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “আল্লাহ সত্য বলেছেন তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে, তুমি তাকে মধু পান করাও।” এতে দু’টি সম্ভাবনা রয়েছে: এক. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাহ তাকে অদৃশ্য বিষয় যা আল্লাহ তাকে ওহীর মাধ্যকে জানিয়ে দেন এবং অবগত করে দেন। আর তা হলো এ রোগের চিকিৎসা মধুর মাধ্যমে। তাই তিনি তাকে বার বার একই আদেশ দেন যাতে তাকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার প্রতিফলন ঘটে। দুই. এ দ্বারা আল্লাহর বাণী: “তাতে রয়েছে মানুষের জন্য আরোগ্য।” এর প্রতি ইঙ্গিত করা হয়। আর তিনি জানতেন যে, এ ধরনের রোগের আরোগ্য মধুর মধ্যে রয়েছে। তারপর যখন চতুর্থবার তাকে মধু পান করানোর নির্দেশ দিলেন, লোকটি গিয়ে আবারো তার ভাইকে মধু পান করালো। তখন সে আল্লাহর অনুমতিতে আরোগ্য লাভ করল।

সূত্র

صحيح البخاري، نشر: دار طوق النجاة (مصورة عن السلطانية بإضافة ترقيم محمد فؤاد عبد الباقي)، الطبعة: الأولى، 1422ه. صحيح مسلم، تحقيق: محمد فؤاد عبد الباقي، نشر: دار إحياء التراث العربي – بيروت. كشف المشكل من حديث الصحيحين، لجمال الدين أبي الفرج عبد الرحمن بن علي بن محمد الجوزي، المحقق: علي حسين البواب، الناشر: دار الوطن – الرياض. شرح صحيح البخاري لابن بطال، تحقيق: أبي تميم ياسر بن إبراهيم، نشر: مكتبة الرشد، الرياض-السعودية، الطبعة: الثانية 1423ه، 2003م. معجم اللغة العربية المعاصرة، للدكتور أحمد مختار عبد الحميد عمر بمساعدة فريق عمل، الناشر: عالم الكتب، الطبعة: الأولى، 1429 هـ - 2008 م. - صفات الله عز وجل الواردة في الكتاب والسنة : علوي بن عبد القادر السَّقَّاف دار الهجرة الطبعة : الثالثة ، 1426 هـ - 2006 م.

HadeethEnc.com-এ এই হাদীস
নববী চিকিৎসা

এখানকার প্রতিটি হাদীস, মান, ব্যাখ্যা ও শিক্ষা HadeethEnc.com যেভাবে প্রকাশ করে হুবহু সেভাবেই দেখানো, তাদের পুনঃপ্রকাশের শর্ত মেনে। মানের সঙ্গে মান-নির্ধারকের নাম নেই। অনুবাদ ও ব্যাখ্যা এর লেখকদের নিজস্ব, এবং কোনো কোনোটিতে বিধান বলা আছে; সাবীলের পর্যালোচকেরা এগুলো যাচাই করেননি। আরবি হাদীসটিই মূল পাঠ। উৎস: HadeethEnc.com